আইসিসির সেরা একাদশে অস্ট্রেলিয়ার তিনগুণ খেলোয়াড় ভারতের

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:২২ পিএম

গতকালই বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ভারতকে ৬ উইকেটে হারিয়ে দেওয়া অস্ট্রেলিয়া দল থেকে মাত্র দুজন স্থান পেয়েছেন সে একাদশে। ওদিকে হেরে গেলেও ভারতের ছয়জন ঢুকে পড়েছেন বিশ্বকাপের সেরা একাদশে।

এই দলের অধিনায়ক করা হয়েছে ফাইনালের বিভিন্ন সিদ্ধান্তের জন্য সমালোচিত রোহিত শর্মাকে।

কুইন্টন ডি কক

বিশ্বকাপের আগেই অবসরের ঘোষণা দেওয়া প্রোটিয়া ওপেনার সেমিফাইনালে ব্যর্থ হলেও টুর্নামেন্টে দারুণ ফর্মে ছিলেন। ১০৭.০২ স্ট্রাইকরেটে ৫৯৪ রান করেছেন ডি কক।

রোহিত শর্মা

বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান করেছেন রোহিত শর্মা। এবং এই রান এসেছে ১২৫.৯৪ স্ট্রাইকরেটে। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে শুধু গ্লেন ম্যাক্সওয়েল ও হেনরিখ ক্লাসেনের স্ট্রাইকরেট তাঁর চেয়ে বেশি।

বিরাট কোহলি

এক বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা কোহলি ৯৬.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন। ১১ ইনিংসে মাত্র দুই ম্যাচে ফিফটি পাননি। ৬ ফিফটির সঙ্গে তিন সেঞ্চুরির শেষটিতে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন।

ড্যারিল মিচেল

ভারতের বিপক্ষে দুই ম্যাচেই সেঞ্চুরি করা মিচেল ১১১.০৬ স্ট্রাইকরেটে ৫৫২ রান করেছেন। সে রানটা এসেছে ৬৯ গড়ে।

কেএল রাহুল

ভারতের উইকেটকিপার ১০ ম্যাচে ৪৫২ রান করেছেন। ৭৫.৩৩ গড়ে রান তোলা রাহুল নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন।

গ্লেন ম্যাক্সওয়েল

৪০ বলে সেঞ্চুরির ইনিংসও যে কেউ আড়াল করতে পারেন, সেটা দেখিয়ে দিয়েছেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের অপরাজিত ইনিংসে সেটাও ভুলিয়ে দিয়েছেন। ৯১ রানে ৭ উইকেট হারানো দলকে অমন এক ইনিংসেই জয় এনে দিয়েছেন।

রবীন্দ্র জাদেজা

ওভারপ্রতি ৪.২৫ রান দিয়ে ১৬ উইকেট আর ১২০ রান করেই বিশ্বকাপের সেরা একাদশে জাদেজা।

যশপ্রীত বুমরা

ওভারপ্রতি ৪.০৬ রান দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছিলেন। সে সঙ্গে ২০ উইকেটও নিয়েছেন। যশপ্রীত বুমরার কারণেই ভারতের অন্য পেসাররা স্বাধীনভাবে বোলিং করতে পেরেছেন।

দিলশান মাদুশঙ্কা

শ্রীলঙ্কা হয়তো বিশ্বকাপের নবম দল হয়েছে, কিন্তু সেরা একাদশে জায়গা করে নিয়েছেন দলটির বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। ২১ উইকেট পেয়েছেন এই পেসার।

অ্যাডাম জাম্পা

বিশ্বকাপের আগেই খরুচে রেকর্ডের বিশ্বরেকর্ড গড়েছিলেন, বিশ্বকাপে তা থেকে মুক্তি মিলেছে। নিজেও ২২.৩৯ গড়ে ২৩ উইকেট নিয়ে বিশ্বকাপ জেতানোর পথে অবদান রেখেছেন।

মোহাম্মদ শামি

দুই অলরাউন্ডার খেলানোর নীতিতে তাঁকে প্রথম চার ম্যাচ খেলায়নি ভারত। হার্দিক পান্ডিয়ার চোটে দলে ঢোকেন এবং ৭ ম্যাচে ১০.৭০ গড়ে নিয়েছেন ২৪ উইকেট। বিশ্বকাপের ইতিহাসেই তাঁর (৫৫) চেয়ে বেশি উইকেট নিয়েছেন মাত্র চারজন।

দ্বাদশ ব্যাক্তি: জেরাল্ড কোয়েৎজে

আনরিখ নর্কিয়ার চোটে জায়গা পেয়েছিলেন। ১৯.৮০ গড়ে ২০ উইকেট নিয়েছেন নতুন গতি তারকা। তাঁর স্পেলেই সেমিফাইনালে হারের শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়া।  

 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর