আকরাম-বুলবুলদের সঙ্গে খেলেছেন আইসিসি ট্রফি, ৪৩ বছর বয়সে যাচ্ছেন বিশ্বকাপে

আপডেট : ০৭ মে ২০২৪, ১০:২৬ এএম

এবারের বিশ্বকাপের চমক বলে যদি কোনো দল থাকে সেটি উগান্ডা। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এমন তকমা দেওয়ার কারণ, আফ্রিকান বাছাইয়ে তারা শুধু কেনিয়া নয়, জিম্বাবুয়েকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য সৌভাগ্য কোন ১৫ ক্রিকেটারের হচ্ছে, সেটাও জানিয়ে দিয়েছে তারা। সে দলে জায়গা পেয়েছেন ৪৩ বছর বয়সী ফ্র্যাঙ্ক এনসুবুগা।

বিশ্বকাপ ‘সি’ গ্রুপে খেলবে উগান্ডা। তাদের গ্রুপসঙ্গী স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি। ৩ জুন গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে তাদের। বিশ্বকাপে চার ম্যাচের তিনটি ম্যাচই গায়ানায় খেলবে উগান্ডা। অন্য ম্যাচটিও ক্যারিবীয় অঞ্চলেই খেলবে তার। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচ ত্রিনিদাদে।

৩২ বছর বয়সী ব্রায়ান মাসাবাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে উগান্ডা। ২৬ বছর বয়সী অলরাউন্ডার রিয়াজাত আলী শাহকে বানানো হয়েছে সহ অধিনায়ক। তবে দলটির মূল তারকা অন্য অলরাউন্ডার আলপেশ রামজানি।

মুম্বাইয়ের ছেলে গত বছর উগান্ডার হয়ে পারফরম্যান্সে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন।

দল নির্বাচনে বয়সকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ২১ বছর বয়সী জুমা মিয়াগি যেমন আছেন, তেমনি মধ্য ত্রিশে থাকা তিন খেলোয়াড়ও জায়গা পেয়েছেন। তবে চল্লিশ পেরোনো মাত্র এক ক্রিকেটারই জায়গা পেয়েছেন।

১৯৯৭ সালে আইসিসি ট্রফির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভাব। তবে ১৬ বছর বয়সী এনসুবুগা সেবার খেলেছিলেন পূর্ব ও মধ্য আফ্রিকার হয়ে। ১৯৯৮ সালে পূর্ব ও মধ্য আফ্রিকার যৌথ দল থেকে বেড়িয়ে আসে উগান্ডা।

২০০৪ সালে নামিবিয়ার বিপক্ষে প্রথম শ্রেণীর ম্যাচের অভিষেকেই দেশকে জয় উপহার দিয়েছিলেন এনসুবুগা। তবে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে আরও দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে তাঁকে। ২০১৯ সালের ২০ মে বতসোয়ানার  বিপক্ষে দেশের অভিষেক টি-টোয়েন্টি ম্যাচের একাদশে ছিলেন। ডানহাতি ব্যাটসম্যান সেদিন কোনো বল খেলার সুযোগ না পেলেও দুই উইকেট পেয়েছিলেন বাঁহাতি স্পিনে।

এবার তো বিশ্বকাপই খেলতে যাচ্ছেন তিনি। ১৯৯৭ সালে পূর্ব ও মধ্য আফ্রিকার হয়ে যে স্বপ্নের শুরু, সেটা নিজ দেশের হয়েই পূরণ করতে যাচ্ছেন তিনি।

উগান্ডার বিশ্বকাপ দল: ব্রায়ান মাসাবা, রিয়াজাত আলী শাহ, কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্র্যাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমাস কাইউতা, বিলাল হাসুন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সে্সাজি, হেনরি সে্নিয়োন্দো, আলফেশ রামজানি, জুমা মিয়াজি।

তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
তা গ্রিভস কী করেছেন? টানা ৫ ওভারে মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার...
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বৈশ্বিক ওই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...
এর আগে চট্টগ্রামের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটে জিতেছিল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। তাতে ম্যাচ নেমে আসে...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
সিটি করপোরেশন নির্বাচন
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ...
ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের...
লোডিং...

এলাকার খবর