আইসিসির অদ্ভুত নিয়মে বিরক্ত স্টার্ক, ভারতের রাস্তা কি সহজ হলো?

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৯:১২ পিএম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কী এক অদ্ভুত নিয়ম করেছে আইসিসি! সুপার এইটে কোন দল খেলবে, তা যদি টুর্নামেন্টের আগে থেকেই নিশ্চিত হয়ে যায়, তাহলে আর টুর্নামেন্টের মজা অতটা থাকে কোথায়!

পাকিস্তান, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা বাদ পড়েছে, চিত্রপটে ঢুকে গেল যুক্তরাষ্ট্র, আফগানিস্তান আর বাংলাদেশ। না হলে সুপার এইটে তা-ই হতো, যা আইসিসির এবারের বিশ্বকাপের ফরম্যাট আর গ্রুপিং জানানোর পরই ধারণা হয়ে গিয়েছিল সবার।

সুপার এইটের জন্য আইসিসির এভাবে আগে থেকেই দলগুলোর অবস্থান ঠিক করে রাখা বা ‘প্রি-সিডিং’ নিয়েই প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।

‘আমার মনে হয় এই প্রি-সিডিং নিয়ে প্রশ্ন তোলা উচিত। এটা বলতে পারছি না যে এই পদ্ধতিটা আমার খুব একটা ভালো লেগেছে’ – সংবাদ সম্মেলনে বলেছেন স্টার্ক।

প্রি-সিডিংটা কেমন ছিল? টুর্নামেন্টের আগে থেকেই আইসিসি প্রতি গ্রুপে দুটি করে দলকে ‘১’ ও ‘২’ সিডিং দিয়ে রেখেছে। অর্থাৎ, গ্রুপে যা-ই হোক না কেন, ওই দুই দল সুপার এইটে উঠলে তাদের সিডিং পূর্বনির্ধারিত নাম্বার অনুযায়ীই হবে। ‘এ’ গ্রুপে যেমন ভারত ‘এ১’, পাকিস্তান ছিল ‘এ২’। বি গ্রুপে যথাক্রমে ইংল্যান্ড (বি১) ও অস্ট্রেলিয়া (বি২), সি গ্রুপে নিউজিল্যান্ড (সি১) ও ওয়েস্ট ইন্ডিজ (সি২) আর ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা (ডি১) ও শ্রীলঙ্কা (ডি২)।

সিডিং পাওয়া দলগুলোর কোনোটি বাদ পড়লে ওই গ্রুপ থেকে ওঠা অন্য দল তাদের জায়গা নেবে, দুটিই বাদ পড়লে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল হবে ‘১’ – এটাই ছিল নিয়ম।

এভাবে প্রি-সিডিংয়ের কারণ হিসেবে বলা হয়, সুপার এইটে একটা দলের ম্যাচ কোথায় হবে, সেটা আগে থেকেই জানা থাকলে দর্শকের জন্য ম্যাচের টিকিট, হোটেল, বিমানের টিকিট কাটতে সুবিধা হবে। ওয়েস্ট ইন্ডিজের এক দ্বীপ থেকে আরেক দ্বীপে দূরত্ব, যাওয়ার ঝক্কি বিবেচনায়ই নাকি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কিন্তু সমালোচকদের মতে, আইসিসি আসলে চেয়েছে, যাতে সুপার এইটে ভারত আর অস্ট্রেলিয়া একই গ্রুপে পড়ে আর ভারত ও পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা মুখোমুখি হয়। বাণিজ্য আর কী!

কিন্তু ঝামেলা হলো, এতে টুর্নামেন্টের অনিশ্চয়তাই অনেকটা কমে গেল, যেখানে অনিশ্চয়তার কারণেই টুর্নামেন্টগুলোকে ঘিরে মানুষের আগ্রহ বেশি থাকে। সুপার এইটে ওঠা দলগুলো গ্রুপে কী করল না করল, তার আর গুরুত্ব থাকল না। যোগ্যতার ভিত্তিও তাহলে কীভাবে থাকে!

অস্ট্রেলিয়ার গ্রুপেই যেমন, অস্ট্রেলিয়া তিন ম্যাচের সবগুলো জিতেও গ্রুপের সিডিংয়ে দ্বিতীয় থেকে গেল, ইংল্যান্ড কোনোরকমে শেষ মুহূর্তে সুপার এইট নিশ্চিত করে হয়ে গেল ‘বি১!’

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এই প্রি-সিডিং নিয়ে প্রশ্ন তোলা অস্বাভাবিকও নয়। এই প্রি-সিডিং-এ অস্ট্রেলিয়াই যে কিছুটা কঠিনতর গ্রুপে পড়ছে! কেন? প্রি-সিডিংয়ের কারণে অস্ট্রেলিয়া এখন যে গ্রুপে পড়েছে, তাতে শুধু ভারতই নয়, বাকি দুই দলই এশিয়ান! ওয়েস্ট ইন্ডিজের স্পিন-সহায়ক কন্ডিশনে উপমহাদেশীয় দল কে সামলাতে চায়! বাংলাদেশ আর আফগানিস্তান কাগজে-কলমের শক্তিতে অস্ট্রেলিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও কন্ডিশনের কারণে অস্ট্রেলিয়ার কিছুটা অস্বস্তি না হয়ে পারে না।

আরেকটি প্রশ্নও ফিসফিসিয়ে আওয়াজ তোলে। এই প্রি-সিডিংয়ের হিসাব না থাকলে কি ভারত আরেকটু কঠিন গ্রুপে পড়ত?

সে হিসেবে যাওয়ার আগে সুপার এইটের দুই গ্রুপে কোন কোন দল পড়বে, সেটি নির্ধারণের সূত্রটা দেখে নেওয়া যাক। সহজ সূত্র – এক গ্রুপের প্রথম দল, পরের গ্রুপের দ্বিতীয় দল…এভাবে চার গ্রুপ থেকে চার দল আসবে। অর্থাৎ, সুপার এইটের গ্রুপ ১-এ ঢুকবে প্রথম পর্বে এ১, বি২, সি১ আর ডি২ – এই চার দল। গ্রুপ ২-তে এ২, বি১, সি২ আর ডি১।

প্রথম রাউন্ডে নিজেদের গ্রুপের সব ম্যাচ জেতায় ভারত ‘এ১’-ই থাকত, সুপার এইটে গ্রুপ-১-এই পড়ত। তবে প্রি-সিডিং না থাকলে ভারতের গ্রুপটা হতো এরকম: ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। আর প্রি-সিডিং না থাকলে সুপার এইটে অস্ট্রেলিয়া পড়ত ‘গ্রুপ ২-তে’, যেখানে তাদের গ্রুপসঙ্গী হতো যুক্তরাষ্ট্র, আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকা।   

মিচেল স্টার্করা বিরক্ত হবেন না-ই বা কেন!  

 

কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
গত ১৩৯ বছরে কোনো দল অস্ট্রেলিয়ায় গিয়ে একাধিক ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারেনি! সেই ১৮৮৭ সালে সিডনিতে সর্বশেষ ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। তারপর...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি...
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগে উঠে এসেছে, এই বিপুল অঙ্কের টাকা...
লোডিং...

এলাকার খবর