মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম নামের এক নারী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে সাত বছর ও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম নামের এক নারী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে সাত বছর ও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুল ওয়াহিদ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের আপন ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত শাবানার সৎ ভাই দুলাল মিয়া ও বিল্লাল মিয়া এবং চাচাতো ভাই গিয়াস মিয়া ও নাসির মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এ ছাড়া অপর দুই আসামিকে সাত বছর ও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেন আদালত। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে মারা যান আরও তিন আসামি।

নরসিংদীতে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। আজ বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের...
ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বোন।
কক্সবাজারের ইনানীর গভীর নলকূপের আগুন এখনো নেভানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের গ্যাস থেকেই আগুনের ঘটনা ঘটেছে। এরই মধ্যে নমুনা সংগ্রহ করেছে বাপেক্স। এদিকে, আগুন নিয়ন্ত্রণে...
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।
প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত বিচারকাজে অংশ নিয়েছেন চলচ্চিত্র, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, ফ্যাশন, সংগীত, বিপণন ও সৃজনশীল যোগাযোগশিল্পের বিশিষ্ট ব্যক্তিরা।...
পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীকে পক্ষপাত মুক্ত হয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।
ভাবুন, অনলাইনে সন্তানের জন্য একটি সুন্দর পোশাক কিনলেন। ছবিতে যেমন দেখেছিলেন, হাতে পাওয়ার পরও অনেকটা তেমনই। কিন্তু একবার ধোয়ার পরই উঠে গেল রং! আরেকবার পরার উপায় নেই। পুরো টাকাটাই যেন জলে গেল।
 সমুদ্রপথে লিবিয়ায় অনুপ্রবেশ করা ১৭২ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে তারা ফিরেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর