রেকর্ড হাতছাড়া হয়েছে, এবার শাস্তিও পেলেন তানজিম সাকিব

আপডেট : ১৯ জুন ২০২৪, ১২:০৫ পিএম

নেপালের বিপক্ষে ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছিলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। চার ওভারে মাত্র ৭ রানে নিয়েছিলেন ৪ উইকেট। ডানহাতি এ পেসারের বিধ্বংসী স্পেলে ম্যাচ থেকে ছিটকে যায় নেপাল। বাংলাদেশের সুপার এইটে ওঠার পথটাও সহজ করেন তিনি। তারচেয়ে বড় কথা, সেদিন দুই ওভার মেডেনসহ ২১টি ডট বল করেছেন সাকিব। গড়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট দেওয়ার রেকর্ড।

কিন্তু সাকিবের কীর্তি স্থায়ী হয়নি ২৪ ঘণ্টাও। একইদিন রাতের ম্যাচে চার ওভারের চারটিই মেডেন নিয়ে রেকর্ডটি নিজের করে নেন কিউই পেসার লোকি ফার্গুসন। রেকর্ড তো হাতছাড়া হয়েছেই, এবার শাস্তিও পেতে যাচ্ছেন সাকিব।

নেপাল ম্যাচে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশি পেসারকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনার সূত্রপাত নেপাল ইনিংসের তৃতীয় ওভারে। দুর্দান্ত বোলিং করা তানজিম সাকিবের সঙ্গে লেগে গিয়েছিল নেপাল অধিনায়ক রোহিত পোড়েলের। ওভারের একটি বল করার পর রোহিতের দিকে আগ্রাসীভাবে এগিয়ে গিয়েছিলেন সাকিব। কিছুক্ষণ উত্তপ্ত চাহনির পর বাদানুবাদেও জড়ান দুজন। হালকা ধাক্কাও দেন। এক পর্যায়ে পরিস্থিতি সামলাতে সেখানে এগিয়ে যান আম্পায়ার স্যাম নোগাজস্কি ও নন স্ট্রাইক প্রান্তে থাকা নেপলি ব্যাটসম্যান আসিফ শেখ।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন  আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তির গায়ে বন্ধুত্বপূর্ণ নয়, এমন স্পর্শ করতে পারবেন না কোনো খেলোয়াড়।

নেপাল ম্যাচের ওই ঘটনায় সাকিবের শাস্তির কথা গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আইসিসি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ম্যাচ শেষে রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন বাংলাদেশি পেসার। তাই আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।

উল্লেখ্য, সুপার এইটের ম্যাচে আগামী পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ খেলতে এরইমধ্যে অ্যান্টিগাতে পৌঁছেছে বাংলাদেশ দল।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর