জন্মদিনে রশিদ খানের রেকর্ড, আফগানিস্তানের কাছে পাত্তা পেল না দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ এএম

গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে বোলিং শক্তি দেখিয়েছিল আফগানিস্তান। প্রোটিয়াদের ১০৬ রানে অলআউট করে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছিলেন রশিদ খান-ফজল হক ফারুকিরা। গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং শক্তির পাশাপাশি ব্যাটিংয়ের দাপটটাও দেখিয়েছে আফগানিস্তান।

শারজাতে আগে ব্যাটিং করে রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। এ রান তাড়া করে জিততে পারলে সেটি হতো রান তাড়ায় প্রোটিয়াদের ষষ্ঠ বৃহত্তম জয়। কিন্তু জয় তো দূরের কথা, ধারে কাছেও যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। গুটিয়ে গেছে ১৩৪ রানেই।

তাতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়টা (১৭৭ রানের) পেয়েছে আফগানিস্তান। পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলল দক্ষিণ এশিয়ার দেশটি। আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫-এ থাকা দলগুলোর বিপক্ষে এটাই আফগানিস্তানের প্রথম সিরিজ জয়।

রশিদ খানের কাছে এ ম্যাচটা ছিল স্পেশাল। গতকাল ২৬তম জন্মদিনের কেক কেটেছেন এ বোলিং অলরাউন্ডার। নিজের বিশেষ দিনটাও রাঙিয়েছেন দুর্দান্ত বোলিংয়ে। মাত্র ১৯ রানে ৫ উইকেট নিয়েছেন ডানহাতি এ লেগস্পিনার।  

জন্মদিনে ওয়ানডেতে এর আগে সেরা বোলিং স্পেলটি ছিল দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডারের। ২০০৭ সালে বেলফাস্টে ২২তম জন্মদিনে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। সে ম্যাচে ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া পেসার। সেটাকে গতকাল ছাড়িয়ে গেলেন রশিদ খান।

শারজাতে গতকাল তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এমন গরমের মধ্যেও প্রোটিয়া বোলারদের রেহাই দেননি আফগান ব্যাটসম্যানরা। বিশেষ করে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি (১১০ বলে ১০৫ রান), যা ওয়ানডেতে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ। এছাড়া রহমত শাহের ফিফটি (৬৬ বলে ৫০) ও আজমতউল্লাহর ৫০ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮৬ রানের ঝড়ে ৩০০ পেরিয়ে যায় আফগানিস্তান।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালোই হয়েছিল। টেম্বা বাভুমা-টনি দে জর্জির উদ্বোধনী জুটিতে ৭৩ রান পায় দলটি। এরপরই শুরু হয় উইকেট পতন। পরবর্তী ৬১ রান তুলতেই নিজেদের সবগুলো উইকেট হারায় প্রোটিয়ারা। এতে রানের দিক থেকে নিজেদের পঞ্চম বৃহত্তম পরাজয়ের সাক্ষী হয় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর