এবার দুই ম্যাচ নিষিদ্ধ হলেন সাকিব

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

বোলিংয়ের ধরনে আগ্রাসনের জন্য ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় পেসার তানজিম হাসান সাকিব। প্রশংসাও পেয়েছেন সব সময়, পেসারের একটু-আধটু আগ্রাসন না থাকলে হয় নাকি! তবে আগ্রাসনটা মাঝে মাঝে শরীরী ভাষা ছাড়িয়ে প্রতিপক্ষের দিকেও চলে যায়। উইকেট পাওয়ার পর উদ্‌যাপনে অনেক সময়ই আর আগ্রাসনে বাধ দিতে পারেন না সাকিব।

এবার বিপিএলে তেমন আগ্রাসী মনোভাবের জন্যই শাস্তি পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এই পেসার। এ নিয়ে চলতি বিপিএলে দুবার শাস্তি পেলেন সাকিব, তবে এবার শাস্তির কারণে দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন ডানহাতি এই পেসার।

বিপিএলে গতকাল নিজেদের শেষ ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। চিটাগং কিংসের বিপক্ষে ৯৬ রানে হারের সেই ক্ষত শেষ না হতেই দুঃসংবাদ পেলেন সাকিব।  

গতকাল মিরপুরে চিটাগং কিংসের বিপক্ষে ইনিংসের তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককে আউট করেন সাকিব। এরপর ইংলিশ এই ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় এই পেসারকে। বিষয়টি নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের।

ম্যাচ শেষে অনফিল্ড আম্পায়াররা সাকিবের এমন আচরণের কথা ম্যাচ রেফারিকে জানান। এরপর ম্যাচ রেফারি এহসানুল হক সেজান সাকিবকে একটি ডিমেরিট পয়েন্ট দেন।

এ নিয়ে চলতি বিপিএলে সাকিবের ডিমেরিট পয়েন্ট সংখ্যা দাঁড়াল ৪। এর আগে গত ১২ জানুয়ারি খুলনা টাইগার্সের মোহাম্মদ নওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব, সেই সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও সে সময় করা হয়েছিল তাঁকে।

বিপিএলে সব মিলিয়ে ৪টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন সাকিব। বিপিএল থেকে সাকিবের দল সিলেট স্ট্রাইকার্স বাদ পড়ে যাওয়ায় এই নিষেধাজ্ঞা ঘরোয়া ক্রিকেটের পরবর্তী টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে কার্যকর হবে। ফলে ডিপিএলে যে দলের হয়ে সাকিব খেলবেন, সেই দলের দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন।

এর আগে আইসিসির কাছ থেকেও ডিমেরিট পয়েন্ট পাওয়ার অভিজ্ঞতা আছে সাকিবের। তবে বিপিএলে পাওয়া এই ডিমেরিট পয়েন্ট জাতীয় দলের হয়ে খেলায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামে আগামী ২৩ এপ্রিল। সিরিজ নির্ধারণী সেই ম্যাচের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। 
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
ভারত ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সতর্ক সীমায় বইছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাংখা পয়েন্টের পানি। তবে সংস্থাটি জানিয়েছে,...
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা...
লোডিং...

এলাকার খবর