বাংলাদেশ দিয়েছিল ব্লেন্ডার, পাকিস্তান দিল হেয়ার ড্রায়ার  

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১১:৩০ এএম

গত ১২ এপ্রিল করাচি কিংস ও মুলতান সুলতানসের ম্যাচে রানবন্যা হয়েছিল। মোহাম্মদ রিজওয়ানের ৬৩ বলে ১০৫ রানের ইনিংসে মুলতান ২৩৪ রান করেছিল। কিন্তু সে রানটা মামুলি বানিয়ে দিয়েছেন জেমস ভিন্স। তাঁর ৪৩ বলে ১০১ রানের ইনিংসে ৪ বল আগেই ম্যাচ জিতে যায় করাচি।

মাঠেই ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন ভিন্স। এই ইংলিশ ব্যাটসম্যানকে পরে ড্রেসিংরুমেও পুরস্কৃত করেছে তাঁর দল। ‘রিলায়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ’ এর পুরস্কার হিসেবে এই ব্যাটসম্যানকে একটি হেয়ার ড্রায়ার উপহার দিয়েছে করাচি কিংস।

রান তাড়ায় ঝোড়ো শুরুর পর পথ হারাতে বসেছিল করাচি। ৭৯ রানে ৪ উইকেট হারানো দলকে ভিন্স শুধু টেনে নেননি, প্রতিআক্রমণে মুলতান বোলারদের নাস্তানাবুদ করে ফেলেন। ৬৭ বলে ১৪২ রানের জুটিতে সঙ্গী পেয়েছিলেন খুশদিলকে (৬০)।  

ম্যাচ শেষে তাই ভিন্স খুশদিলের প্রশংসা করেছেন আলাদা করে, ‘রান তাড়া কঠিন ছিল, কিন্তু ব্যাট করার সময় আমরা বুঝতে পারলাম কত ভালো উইকেট এটা। ভাগ্য ভালো, যখনই বাউন্ডারি দরকার হয়েছে পেয়েছি। খুশদিল যেভাবে ব্যাট করেছে সেটাও ভালো ছিল। যখন রান রেট ১৫-১৬ এর বেশি হয়েছে যায়, ম্যাচ যেকোনো সময় নাগালের বাইরে অলে যেতে পারে। তাই রানরেট যখন বাড়ছিল তখন খুশদিল যেভাবে ক্রিস জর্ডানকে আক্রমণ করেছে তা দারুণ ছিল।’

কিন্তু ভিন্সের ইনিংসের চেয়েও হেয়ার ড্রায়ার উপহার পাওয়াটাই নেটিজেনদের মনোযোগ কেড়েছে বেশি! এর আগে তাঁর মতো আরেক ইংলিশ ব্যাটসম্যান লুক রাইট বাংলাদেশে খেলতে এসে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ব্লেন্ডার পেয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন।  

তা চ্যাম্পিয়ন হওয়ার পর নাহিদ রানার পেশোয়ার জালমি কত প্রাইজমানি পেয়েছে? উত্তরটা ফাইনালের একদিন আগেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়,...
ফ্র্যাঞ্চাইজিটি কেন যেকোনো মূল্যে নাহিদ রানাকে পেতে চেয়েছিল, সেটার প্রমাণ আরেকবার দিয়েছেন রানা। লাহোরে গতকাল রোববার পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলে ৪ ওভারে মাত্র ২২ রানে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশি...
ওয়ানডে সিরিজের পর নাহিদ রানাকে পিএসএলের বাকি অংশ খেলার অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টেস্ট সিরিজের জন্য এই ডানহাতি পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতেই এই সিদ্ধান্ত নিয়েছিল...
রিজওয়ান এবারের পিএসএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৫.২৮ গড়ে ১০৭ রান করেছেন। সেটাও ১১৬ স্ট্রাইকরেটে। ব্যাট হাতে যে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, সেটা পরিসংখ্যানেই স্পষ্ট। শুধু্ এই টুর্নামেন্টে নয়, এক সময় জাতীয়...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর