নাহিদ রানাকে পিএসএল ফাইনাল খেলার অনুমতি দিল বিসিবি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

ওয়ানডে সিরিজের পর নাহিদ রানাকে পিএসএলের বাকি অংশ খেলার অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টেস্ট সিরিজের জন্য এই ডানহাতি পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতেই এই সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তবে গতকাল নাহিদ রানার দল পেশোয়ার জালমি পিএসএলের ফাইনালে উঠেছে। আর তাতেই নিজেদের সিদ্ধান্ত বদলে নাহিদকে ফাইনাল খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট বোর্ড। 

নাহিদ রানার পিএসএলের ফাইনাল খেলার অনুমতি নিশ্চিত করে আজ এক বিবৃতি দিয়েছে বিসিবি। যেখানে বিসিবি জানিয়েছে, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়াও বিসিবির মেডিক্যাল টিম নাহিদ রানার ফিটনেস নিয়ে শতভাগ নিশ্চয়তা দিয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে বিসিবি। 

এদিকে নাহিদ রানাকে পিএসএলের ফাইনাল খেলার অনুমতি দেওয়ায় বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কিছুক্ষণ আগে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি লিখেছেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ায় তামিম ভাইকে ধন্যবাদ।’   

গতকাল পিএসএলের কোয়ালিফায়ারে বাবর আজমের সেঞ্চুরিতে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানের হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। আর তাতেই দীর্ঘ ৫ বছর পর পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলার সুযোগ পেল পেশোয়ার। 

পিএসএলের শুরুর অংশে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাহিদ রানা। ৪ ম্যাচে ওভারপ্রতি ৫.৪২ গড়ে রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন এই ডানহাতি। আগামী ৩ মে লাহোরে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে পেশোয়ারের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে আছে তিন দল- মুলতান সুলতানস, হায়দরাবাদ কিংসম্যান ও ইসলামাবাদ ইউনাইটেড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
সিনেমার পর্দায় তিনি নায়ক। বাস্তব জীবনে বহু মানুষের কাছে তার পরিচয় আরও আলাদা—বিপদের সময়ে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড...
স্বামী তাকে ছেড়ে দিয়েছেন। কারণ, তার চেহারা নাকি স্বামীর পছন্দ হয়নি। হাতে নেই টাকা, সামনে নেই নিশ্চিত কোনো ভবিষ্যৎ। এমন অবস্থায় জীবনের মোড় ঘুরিয়ে দিতে সামনে আসে একটি অদ্ভুত...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর