তিন ফরম্যাটে বাংলাদেশের সহ-অধিনায়কও তিনজন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১০:০৮ এএম

গত জুনে শ্রীলঙ্কা সিরিজের আগে আচমকা নাজমুল হোসেন শান্তর ওয়ানডে অধিনায়কত্ব ‘কেড়ে নেয়’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় শান্তর জায়গায় নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ওই ঘটনার পাঁচ মাস পর আবারও শান্তর কাঁধে ওয়ানডের বিশেষ দায়িত্ব দিয়েছে বিসিবি। একদিনের ক্রিকেটের সহ-অধিনায়কর দায়িত্ব পেয়েছেন শান্ত।

শুধু ওয়ানডে নয়, টেস্ট ও টি-টোয়েন্টির সহ-অধিনায়কও ঘোষণা করেছে বিসিবি। লাল বলে অধিনায়ক শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরাজ, আর টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন দাসের সহকারী সাইফ হাসান। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

জুনে ওয়ানডের নেতৃত্ব হারিয়ে টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছিলেন শান্ত। পরে অনেক ‘বুঝিয়ে শুনিয়ে’ শান্তর কাঁধেই লাল বলের অধিনায়কত্ব দিয়েছে বিসিবি। চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়কত্ব সামলাবেন শান্ত। এ সময় তাঁর সহকারী হিসেবে থাকবেন মিরাজ।

টেস্টের ঠিক উল্টো ঘটনা ওয়ানডেতে। সেখানে মিরাজের সহকারী শান্ত। এ সংস্করণে আগামী বছরের জুন পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মিরাজ। ততদিন পর্যন্ত সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন শান্ত।

আর লিটন দাস ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন। সর্বশেষ এশিয়া কাপের পর থেকে এ সংস্করণে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে লিটনের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ।  

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর