৮ চার ১৬ ছক্কার ইনিংসে ১২ বলেই ফিফটি, সেঞ্চুরি ৩২ বলে!

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম

টি-টোয়েন্টিতে ইনিংসের শুরুতে ব্যাট হাতে তাণ্ডব চালানোকে বলতে গেলে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আভিষেক শারমা! দেশের জার্সিতে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইক রেট (১৮৯.৫১) ২৫ বছর বয়সী এ বাঁহাতি ওপেনারের।

আভিষেককে দ্রুত ড্রেসিংরুমের পথ ধরাতে না পারলে কী হতে পারে, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সেটা হাড়েহাড়ে টের পেয়েছে বেঙ্গল। হায়দরাবাদে টুর্নামেন্টের এলিট পর্বে সি গ্রুপের ম্যাচে আজ ব্যাট হাতে রীতিমতো সুনামি তুলেছিলেন আভিষেক। ১২ বলে ফিফটি করেছেন, সেঞ্চুরি ছুঁয়েছেন ৩২ বলে। ইনিংসের ১৮তম ওভারে আভিষেক যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে ৫২ বলে ৮ চার ও ১৬ ছক্কায় ১৪৮ রান!

আভিষেকের প্রায় তিনশ ছোঁয়া (২৮৪.৬১) স্ট্রাইকরেটের ইনিংসে ভর করে রানের পাহাড় গড়ে পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৩১০ রানের সংগ্রহ পায় দলটি। জবাবে আভিমান্যু ঈশ্বরানের ৬৬ বলে ১৩ চার ৮ ছক্কায় অপরাজিত ১৩০ রানের সৌজন্যে ৯ উইকেটে ১৯৮ রান পর্যন্ত যেতে পারে বেঙ্গল। তাতে ১১২ রানের জয় পায় পাঞ্জাব।

আভিমান্যু নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। অন্যদিন হলে তার ১৩০ রানের ঝড়ো ইনিংসটি নিয়েই আলোচনা হতে পারত। কিন্তু আভিমান্যু এমন দিনে ঝড় তুলেছেন, যেদিন টর্নেডো চালিয়েছেন আভিষেক। আর যে টর্নেডোর সামনে আভিমান্যুর ঝড়কে সামান্যই মনে হয়েছে!

আজ ব্যাট হাতে তাণ্ডব চালানোর পথে অনেকগুলো রেকর্ডে নিজের নাম তুলেছেন আভিষেক। ফিফটিতে পৌঁছাতে আভিষেককে খেলতে হয়েছে ১২ বল। মজার বিষয়, ফিফটি ছোঁয়ার পথে ৫০ রানই বাউন্ডারি (৫ চার ৫ ছক্কা) থেকে নিয়েছেন আভিষেক। মাঝে শুধু একটা সিঙ্গেল নিয়েছিলেন।

সেই ঝড় অব্যাহত করে রেখে ৩২ বলে ৭ চার ১১ ছক্কায় তিন অঙ্কে পৌঁছান আভিষেক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫৭ ইনিংসে এটি আভিষেকের ৮ম সেঞ্চুরি। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান রোহিত শারমাও টি-টোয়েন্টিতে ৮টি সেঞ্চুরি করেছেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আভিষেকের সামনে এখন শুধুই ৯ সেঞ্চুরির বিরাট কোহলি।

এক মৌসুমে আগে মেঘালয়ের বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন আভিষেক, যা ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ওই রেকর্ড গড়ার বছরে (২০২৪) টি-টোয়েন্টিতে ৮৭টি ছক্কা মারেন তিনি, যা ওই সংস্করেণে ভারতীয়দের মধ্যে এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল।

গতকাল ১৪৮ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মারা আভিষেক সে রেকর্ড নতুন করে লিখেছেন। এ বছর এখন পর্যন্ত ৩৩ টি-টোয়েন্টিতে ৯১টি ছক্কা মারলেন আভিষেক।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর