তবু স্টার্কের চোখে পাকিস্তান কিংবদন্তিই সর্বকালের সেরা 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কাল বল হাতে ঝড় তুলেছেন মিচেল স্টার্ক। টেস্টে প্রথম ওভারে উইকেট নেওয়ার অভ্যাসটা কালও জারি রেখেছেন, শেষ পর্যন্ত কাল দিনে ইংল্যান্ডের ৯ উইকেটের ৬টিই গেছে স্টার্কের দখলে।
 
এই ছয় উইকেট নেওয়ার পথে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন স্টার্ক। টেস্টে বাঁহাতি পেসাদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন স্টার্কের ৪১৮টি। ছাড়িয়ে গেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে (৪১৪)। 

তবে দিন শেষে ওয়াসিমকেই যথাযথ সম্মানটা দিয়েছেন স্টার্ক। সংবাদ সম্মেলনে যখন প্রশ্ন হলো তিনিই বাঁহাতি বোলারদের মধ্যে সর্বকালের সেরা কি না, উত্তরে বিনয়ী স্টার্ক দেখিয়ে দিলেন ওয়াসিমের দিকে। ‘আমি নিজেকে সেটা বলব না’ জানিয়ে শুরু উত্তরে স্টার্ক এরপর বলেন, ‘ওয়াসিম এখনো আমার চেয়ে অনেক অনেক ভালো বোলার। আমার ভাবনা জানতে চাইলে বলব, বাঁহাতি পেসারদের কথা হলে তিনিই সবার ওপরে এবং খেলাটা রাঙানো বোলারদের মধ্যে সেরাদের সারিতে থাকবেন। এমন কিছুর (সর্বকালের সেরা) সঙ্গে নিজের নাম জড়ানো হচ্ছে শুনতে ভালোই লাগে, তবে আপাতত আমি শুধু চেষ্টা করে যাব আরও কিছু উইকেট তুলে নেওয়ার।’

তবে এমন কীর্তিতে স্টার্কের নামটা খুব দারুণভাবেই মানিয়ে যায়। আইপিএলের রমরমার যুগে শুধু টেস্টের জন্য নিজেকে প্রস্তুত রাখতেই ক্যারিয়ারের মধ্যগগণে থাকার সময়ে বছরের পর বছর আইপিএল থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন স্টার্ক। টেস্টকে ভালোবাসার কথা তো সবাই-ই বলেন, স্টার্ক সেটা করে দেখিয়েছেন। এমন রেকর্ড সেই সাধনার পুরস্কার। 

স্টার্ককে অভিবাদন জানিয়ে এক্স (সাবেক টুইটার) পোস্টে ওয়াসিম আকরামও লিখেছেন, ‘সুপার স্টার্ক! তোমাকে নিয়ে গর্ব হয়, ভাই! তোমার অবিশ্বাস্য পরিশ্রম তোমাকে এমনিই আলাদা করে তোলে, তুমি আমার উইকেটের সংখ্যা ছাড়িয়ে যাওয়া তো ছিল স্রেফ সময়ের ব্যাপার। তোমার কাছে এই রেকর্ডটা সঁপে দিতে গর্বই হচ্ছে!’ 

জশ হ্যাজলউড আর প্যাট কামিন্সকে না পাওয়া অস্ট্রেলিয়ান পেস বোলিং অ্যাটাককে আরেকবার কাল টেনে নিয়ে গেলেন স্টার্ক। ২৬তম বার টেস্টে প্রথম ওভারেই উইকেট নেওয়ার কীর্তি গড়ার পথে বেন ডাকেটকে আউট করে শুরু, একটু পরই আউট করলেন অলি পোপকে। দ্বিতীয় স্পেলে ফিরে দ্বিতীয় বলেই আউট করেন হ্যারি ব্রুককে, তাতেই উইকেটের সংখ্যায় ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়া। 

এরপর উইল জ্যাকস আর গাস অ্যাটকিনসনকে আউট করে টেস্টে ১৮তম বার ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি হলো স্টার্কের। আর ব্রাইডন কার্সকে আউট করে তিন টেস্টে তৃতীয়বার ইনিংসে ছয় উইকেটের কীর্তি হলো স্টার্কের।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি...
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগে উঠে এসেছে, এই বিপুল অঙ্কের টাকা...
লোডিং...

এলাকার খবর