বিপিএল শুরুর আগের দিন নাটক, চট্টগ্রামের মালিকানা ছাড়তে আবেদন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম

নানান ঘটন-অঘটন মধ্যেই আগামীকাল শুক্রবার পর্দা উঠছে বিপিএলের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগের দিনেও নাটকীয়তার শেষ হচ্ছে না। এবার মালিকানা ছেড়ে দিতে আবেদন করেছেন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ।

আর্থিক সমস্যার কারণে তিনি বিপিএলে থাকতে চান না বলে উল্লেখ করেছেন আবেদনে। উদ্ভূত পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু দেশের বেশ কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা মালিকানা প্রত্যাহারের চিঠি পেয়েছেন। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বোর্ড বলে জানিয়েছেন তিনি। বিসিবির এ পরিচালক এটাও জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিতে পারে বিসিবি।

চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা-সমালোচনা হচ্ছে। সেই আলোচনার মধ্যেই এবার মালিকানা প্রত্যাহারের আবেদন করে বসলেন ফ্র্যাঞ্চাইজির বর্তমান স্বত্বাধিকারী।

টুর্নামেন্টের সর্বশেষ সংস্করণেও চট্টগ্রামের ক্রিকেটার-স্টাফদের বেতন বকেয়া রাখা নিয়ে সমালোচনা কম হয়নি। এবার মালিক বদলালেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।

দিন দুয়েক আগে ফ্র্যাঞ্চাইজিটির বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন। জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ার কারণেই আসতে চাইছেন না তারা। মালিকানা প্রত্যাহারের চিঠিতেও আর্থিক বিষয়টি উল্লেখ করেছেন চট্টগ্রামের মালিক।

উল্লেখ্য, আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে চট্টগ্রাম। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর