পদ্মায় বাসডুবির ঘটনায় সাকিবের শোক

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:০৫ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে গতকাল বুধবারের বাসডুবির ঘটনায় অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখনও অনেকেই নিখোঁজ আছেন। তাঁদের উদ্ধারে কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস।

ভয়াবহ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিহতদের মাগফেরাত কামনা করার পাশাপাশি নিখোঁজদের দ্রুত উদ্ধারের প্রার্থনা করেন তিনি।

ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা।’

বাঁহাতি এ অলরাউন্ডার আরও লিখেন, ‘নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক, এই প্রার্থনা রইল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

উল্লেখ্য, রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যায়। সব মিলিয়ে বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি টেনে ওপরে তোলে। বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। সাড়ে ১১টা নাগাদ পুরো বাসটি জাহাজ হামজার ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।

এছাড়া ঘটনাটির তদন্তে গতকাল রাতেই পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। জেলা প্রশাসক সুলতানা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ তদন্ত কমিটির কথা জানানো হয়। কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক তিন কার্যদিবসের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
রোববার (১৯ জুলাই) আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে ফুটবলের বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াই। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপ সেরা লুইস দে লা...
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের দাবি
সবাই যখন শিরোপা নির্ধারণী ম্যাচের অপেক্ষায়, ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এখনো পড়ে আছে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে। দ্য টেলিগ্রাফ তো আরও এককাঠি সরেস। ওই সেমিফাইনালে আর্জেন্টিনা কোন কৌশল অবলম্বন...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর