বিশ্বকাপ খেলতে না দেওয়া অন্তর্বর্তী সরকারের চরম ভুল: সাকিব

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে সেবার লিটন দাসদের বিশ্বকাপে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি সরকার। তবে ইতিহাসে প্রথমবার কোনো বিশ্বকাপে বাংলাদেশের না খেলার এমন ঘটনা সে সময়ের সরকারের চরম ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। 

বাংলাদেশের এই অলরাউন্ডারের মতে, বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা ছিল বড় ধাক্কা। এতে দেশের ক্রিকেটেরই ক্ষতি হয়েছে। ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬ এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সাকিব। 

চলতি বছরের ৬ জুন বেলজিয়ামের ব্রাসেলসে নয়া এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শুরু হতে যাচ্ছে। যেখানে খেলবেন সাকিবসহ বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার। সেই টুর্নামেন্টের জার্সি উন্মোমচন অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন সাকিব।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকা কতটা কষ্টের ছিল? এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের সাকিব বলেন, ‘এটি( বিশ্বকাপ না খেলা) একটি বড় ক্ষতি। বাংলাদেশ একটি ক্রিকেটপাগল দেশ, আমরা বিশ্বকাপে নিজেদের খেলোয়াড়দের দেখতে ভালোবাসি। তাই অংশগ্রহণ না করা ছিল খুব বড় ধাক্কা। আমার মনে হয়, বিশ্বকাপে খেলতে না দেওয়াটা সরকারের(অন্তর্বর্তী) চরম ভুল ছিল।’

এদিকে নিজের দেশে ফেরা নিয়েও আশাবাদী সাকিব। এই অলরাউন্ডার জানিয়েছেন, পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে ভালো হবে বলে বিশ্বাস করেন তিনি। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর