এক লাফে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ এগোলেন সুরিয়াভানশি

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম

ক্রিকেট মাঠে নামলেই ব্যাট হাতে ঝড় তুলে নিয়মিত আলোচনায় আসেন ভৈভাব সুরিয়াভানশি। ১৫ বছর বয়সী এ ব্যাটিং বিস্ময় এবার ঝড় তুলেছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ এগিয়েছেন বাঁহাতি এ মারকুটে ব্যাটসম্যান।  

বড় এই লাফে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় প্রথমবারের মতো সেরা ৫০-এ ঢুকে পড়েছেন তিনি। বর্তমানে ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন সুরিয়াভানশি।

সুরিয়াভানশির এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স। তিন ম্যাচের সেই সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন সিরিজসেরার পুরস্কারও।

ওই সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ৯ বলে ২০ রান করেই। এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের ফলই পেলেন র‍্যাঙ্কিংয়ে।

এদিকে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষান। ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সাহিবজাদা ফারহানের পয়েন্ট ৮৪৮।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির পর ঈশানের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছিল ৯১৬। তখন ক্যারিয়ারসেরা রেটিংয়ে তিনি পেছনে ফেলেছিলেন বিরাট কোহলি (৯০৯) ও সূর্যকুমার যাদবকে (৯১২)। তবে সিরিজের তৃতীয় ম্যাচে ২৯ রান করায় ৬ পয়েন্ট হারিয়ে ৯১০-এ নেমে এসেছেন তিনি।

টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে তিনি। পাকিস্তানের আবরার আহমেদ ৭৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ইংল্যান্ডের আদিল রশিদ ৭১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন। ভারতের একমাত্র বোলার হিসেবে সেরা দশে আছেন বরুণ চক্রবর্তী।

তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর