২৫ ছক্কা ১৫ চারে ৯১ বলে ২৩৩ রানের তাণ্ডব আভিষেকের

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম

১০, ১৬, ৩, ১, ৮, ২- সর্বশেষ ৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আভিষেক শার্মার রান! জাতীয় দলের জার্সি গায়ে যেন ব্যাট চালাতেই ভুলে গেছেন ২৫ বছর বয়সী বাঁহাতি ওপেনার। এ নিয়ে সমলোচনাও কম হচ্ছিল না।

ঠিক এমন সময় ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন আভিষেক। জেলা পর্যায়ের একদিনের ম্যাচে মাত্র ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ব্যাট হাতে এমন কীর্তির দিনে চারের চেয়ে যেন ছক্কা বেশি মেরেছেন আভিষেক। তাঁর ইনিংসে ১৫ চারের বিপরীতে ছিল ২৫টি ছক্কা!

পাঞ্জাবে হওয়া আন্তঃজেলা ওয়ানডে ম্যাচে অমৃতসার সিনিয়র দলের হয়ে তার্ণ তারণ সিনিয়র দলের বিপক্ষে এই ইনিংস খেলেন আভিষেক। ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের এমন ইনিংসে ভর করে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রানের পাহাড় গড়ে অমৃতসার। জবাবে তার্ণ তরণ ৩১৩ রানে আটকে গেলে ২২০ রানের বড় জয় পায় অমৃতসার।

আগে ব্যাটিংয়ে নেমে অভয় চৌধুরীর সঙ্গে ওপেনিং জুটিতে মোটে ২৪.৪ ওভারেই অমৃতসারের স্কোরবোর্ডে ৩০০ রান যোগ করেন আভিষেক। তবে এরপর খুব বেশি সময় উইকেটে থাকা হয়নি। দলকে ৩০৫ রানে রেখে আনিকেত সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন আভিষেক। তখন তাঁর নামের পাশে ২৩৩ রান। আরেক ওপেনার অভয় চৌধুরী ৮৫ বলে ৯৩ রান করেন। এছাড়া শেষ দিকে ৫১ রান করেছেন আভিনব শার্মা।

এদিকে ব্যাট হাতে উজ্জ্বল দিনে বল হাতেও সাফল্যের দেখা পেয়েছেন আভিষেক। ৭১ রানে ২ উইকেট শিকার করেছেন তিনি।

তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর