জোহানেসবার্গের তৃতীয় দিনটা শুধুই বৃষ্টির। প্রথম সেশনের পর বাকি দুই সেশন বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। তৃতীয় দিনে সাউথ আফ্রিকা বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল। শুরুটাও স্বাগতিকদের মন মতোই হয়েছিল।
কিন্তু নতুন বল হাতে পেয়েই তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ প্রোটিয়াদের চেপে ধরে। প্রথম সেশনের শেষ দিকে ৪ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেই বাংলাদেশ।
দিনের প্রথম ঘণ্টা ভালোভাবেই পার করেন টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। তবে ঘণ্টা দেড়েক পর প্রোটিয়া অধিনায়ক বাভুমার পায়ের পেশিতে টান পড়ে।
৪৯ রানে ব্যাট করার সময় চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।
এরপরই ভাগ্য খুলে বাংলাদেশের। বাভুমার পর মাঠে নেমে টিকতে পারেন উইয়ান মুল্ডার। তাসকিনের বলে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন এই অলরাউন্ডার।
ফিরতি ওভারে আবারো আঘাত হানেন তাসকিন। এবার তার প্যাভিলিয়নে ফেরান মার্কো ইয়ানসেনকে।
তাসকিনের জোড়া উইকেটের পর আঘাত হানেন হাসান মাহমুদ। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফেরান এই পেসার। তাতেই ৪ ওভারের ব্যবধানে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।
মধ্যাহ্ন বিরতিতে স্বস্তি নিয়ে যায় বাংলাদেশ। তবে পরের দুই সেশনে মাঠে ফেরেনি ম্যাচ। বৃষ্টির কারণে শেষ হয়ে তৃতীয় দিনের খেলা। ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে সাউথ আফ্রিকা।


