ইউক্রেনকে অস্ত্র দিতে গিয়ে নিজেদের ভাণ্ডারে টান যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে খোদ মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পেন্টাগনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সহায়তার অর্থ জোগাতে ইউরোপে মোতায়েন মার্কিন সেনাদের নিয়মিত কার্যক্রম ও সামরিক সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ কেনার অর্থ সরিয়ে নিতে হয়েছে। এতে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতি।

ইউক্রেন যুদ্ধের প্রভাব এবার পড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে। কিয়েভকে সহায়তা দিতে গিয়ে নিজেদের সেনাদের প্রয়োজনীয় অর্থ ও সরঞ্জাম সংকটে পড়ছে মার্কিন সামরিক বাহিনী। এমনই চিত্র উঠে এসেছে পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের কংগ্রেসে জমা দেয়া নতুন প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে ইউক্রেনকে সহায়তা দিতে মার্কিন সেনাদের খুচরা যন্ত্রাংশ কেনা ও নিয়মিত কার্যক্রমের অর্থ সরিয়ে নিতে হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যুদ্ধ প্রস্তুতি, প্রশিক্ষণ ও সামরিক পরিকল্পনা বাস্তবায়ন।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইউক্রেনকে সহায়তা দিতে অন্যান্য খাত থেকে ৩৬ কোটি ৪৬ লাখ ডলার সরানো হয়।

কংগ্রেসে নতুন জরুরি সহায়তা প্যাকেজ অনুমোদন না হওয়ায় তৈরি হয়েছে এই অর্থসংকট। রিপাবলিকান নেতাদের অনেকেই ইউক্রেনকে অবাধে অর্থ সহায়তার বিরোধী। প্রেসিডেন্ট ট্রাম্পও মার্কিন অর্থায়ন কমিয়ে ইউরোপীয় মিত্রদের ওপর আর্থিক দায়িত্ব চাপানোর পক্ষে।

২০২২ সাল থেকে ইউক্রেনকে ১৯ হাজার ৮০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর বড় অংশই বাইডেনের আমলে। তবে বিভিন্ন চুক্তি ও আইনি দায়বদ্ধতায় অর্থ আটকে থাকায় ব্যয় বন্ধ বা অন্য খাতে সরিয়ে নেয়ার সুযোগ সীমিত ট্রাম্প প্রশাসনের।

শুধু অর্থ নয়, ইউক্রেনকে দেয়া অস্ত্র ও গোলাবারুদের মজুত পূরণেও সংকটে পেন্টাগন। এ খাতে ৩ হাজার ৮৬০ কোটি ডলারের ঘাটতি রয়েছে।

এদিকে, গত মাসে ইউক্রেনের জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধক বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। তবে মার্কিন অস্ত্রের ঘাটতি ও ইরান যুদ্ধের কারণে সরবরাহে লেগে যাবে কয়েক বছর।

বাইডেন আমলের সহায়তার প্রতিশ্রুতি এখনও আর্থিক চাপ তৈরি করছে মার্কিন সামরিক বাহিনীতে। নিজেদের অস্ত্রের মজুত ও যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করাই এখন পেন্টাগনের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, রাশিয়ার হুঁশিয়ারি, পশ্চিমা সামরিক সহায়তা ইউক্রেন যুদ্ধের ফল বদলাবে না, বরং সংঘাত দীর্ঘ করবে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওয়াশিংটন কিয়েভকে এ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির...
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে অন্তত ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে জাপোরঝিয়ায়। সেখানে ত্রাণ বিতরণকেন্দ্র...
ইউক্রেনের জাপোরঝিয়ায় ত্রাণ বিতরণ কেন্দ্রে রুশ বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং জরুরি সেবার দুইজন উদ্ধারকর্মী রয়েছেন।
বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য পাচার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে জবরদস্তি তাঁদের সামরিক চুক্তিতে স্বাক্ষরে বাধ্য...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে...
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌসুলিদের। প্রায় ৭ বছর ধরে...
ঘোষণা যখনই হোক ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকরা নতুন বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি। 
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে...
লোডিং...

এলাকার খবর