ম্যাচ ১২০ মিনিটের, এরপর টাইব্রেকারই চলল ২৫ মিনিট

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১০:৫২ এএম

আয়াক্স-পানাথিনাইকোসের গতকাল বৃহস্পতিবারের ম্যাচটাকে ম্যারাথন পেনাল্টি শুটআউটের ম্যাচ বললেও বোধহয় খুব বেশি ভুল হবে না। উয়েফা ইউরোপা লিগের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের প্রথম লেগে গ্রিক ক্লাবটির ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল আয়াক্স। গতকাল আমস্টারডামে ফিরতি লেগে ম্যাচের নির্ধারিত সময়ের গোলে একই ব্যবধানে জিতে যায় পানাথিনাইকোস।

দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় থাকা ম্যাচের ফল নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো ফল না এলে পেনাল্টিতে যায় ম্যাচ। কিন্তু কে জানত, মহানাটকীয়তা অপেক্ষা করছে শুটআউটে। ব্যবধান বের করতে দুই দলকে শট নিতে হয়েছে মোট ৩৪টি! ম্যারাথন এ পেনাল্টি শুটআউটে শেষ পর্যন্ত ১৩-১২ ব্যবধানে শেষ হাসি হেসে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে আয়াক্স।

গতকাল ইয়োহান ক্রুইফ অ্যারেনাতে প্রথম পেনাল্টি শটে মিস করেন প্যানাথিনাইকোসের আর্জেন্টাইন রাইট উইঙ্গার দানিয়েল মানচিনি। আয়াক্সের হয়ে পঞ্চম শটটি মিস করেন ডাচ স্ট্রাইকার ব্রায়ান ব্রবি। তিনি অবশ্য পরবর্তীতে আরও একটি শট মিস করেছেন। 

পাঁচ শট শেষে পেনাল্টিতে দুই দলের স্কোর ৪-৪। পরের তিন শটে দুই দলই দুটি করে শট মিস করেছেন। এরপর ফল নির্ধারণে চলে টানা শুটআউট। সেখানে দুদলই ১৬তম শটটি মিস করে বসে। টনি ভিলেনার পরের শটটিও ঠেকান আয়াক্স গোলকিপার রেমকো পাসভীর। এরপর আন্তন গাইয়ের শট জালে জড়াতেই আনন্দে মেতে ওঠে আয়াক্স।

ম্যারাথন এ শুটআউটে আয়াক্সের আসল নায়ক দলটির গোলকিপার পাসভীর। পাঁচটি পেনাল্টি ঠেকানোর পাশাপাশি নিজের শটে ঠিকঠাক গোল করেছেন ৪০ বছর বয়সী এ ডাচ গোলকিপার। দীর্ঘ ২৫ মিনিট ধরে চলা নাটকীয় এ টাইব্রেকারের এ ম্যাচ অবশ্য ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসেই জায়গা করে নিয়েছে। টাইব্রেকারে এর চেয়ে বেশি ব্যবধানের ম্যাচ কেবল একবারই দেখেছে ইউরোপিয়ান ফুটবল।

সর্বশেষ মৌসুমে কনফারেন্স লিগের বাছাই পর্বের প্রথম রাউন্ডে গ্লেনতোরানের বিপক্ষে টাইব্রেকারে ১৪-১৩ ব্যবধানে জিতেছিল জিরা ইউনাইটেড। একটা দিক থেকে অবশ্য সে ম্যাচকে ছাড়িয়ে গেছে গতকালের ম্যাচটি। ২০২৩ সালের ম্যাচে দুদল মিলিয়ে শট নিয়েছিল ২৮টি। এবার ফল করতে লাগল ৩৪ শট।

অবাক হওয়ার মতোই তো কাণ্ড ঘটিয়ে চলছেন এমি মার্তিনেস। এখন পর্যন্ত খেলা ৭ ফাইনালের একটিতেও হারেননি আর্জেন্টাইন ‘বাজপাখি’।
কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (ক্রীড়া আদালত)-এ করা আপিলে হেরে গেছে ক্রিস্টাল প্যালেস। ফলে ইংলিশ এফএ কাপ জয়ের পরও ক্লাবটি ইউরোপা লিগ নয়, কনফারেন্স লিগ খেলতে পারবে। ইংলিশ ক্লাবকে মহাদেশীয়...
আঙে পস্তেকগলু কথা রেখেছেন। মৌসুমের শুরুতে বলেছিলেন, এই মৌসুমেই ১৭ বছর ধরে কোনো কিছু না জেতা টটেনহাম হটস্পারকে ট্রফি এনে দেবে। মৌসুমের শেষদিকে সে প্রতিজ্ঞা একটু হাস্যকর লাগছিল। এফএ কাপ বা লিগ কাপের...
একদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল টটেনহ্যাম। কিন্তু ইউরোপা লিগের শিরোপা জয়ের দিনে উদযাপনে খানিকটা কি কমতি ছিল ইংলিশ ক্লাবটির? শিরোপা নিয়ে...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর