‘আমি আগেই বলেছিলাম, তখন ওরা হেসেছিল’

আপডেট : ২৪ মে ২০২৫, ০১:৪৪ পিএম

আঙে পস্তেকগলু কথা রেখেছেন। মৌসুমের শুরুতে বলেছিলেন, এই মৌসুমেই ১৭ বছর ধরে কোনো কিছু না জেতা টটেনহাম হটস্পারকে ট্রফি এনে দেবে। মৌসুমের শেষদিকে সে প্রতিজ্ঞা একটু হাস্যকর লাগছিল।

এফএ কাপ বা লিগ কাপের ফাইনালেই ওঠা হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগে তো নামতে নামতে ১৭-তে চলে গেছে ক্লাবটি। অন্য কোনো মৌসুম হলে লিগের শেষ কয়েক ম্যাচ অবনমিত হওয়ার শঙ্কায় থাকতে হতো। সেই টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছে।

নিজের রাখা কথা পূরণ করে আগামী মৌসুমে আরও দুর্দান্ত কিছু উপহজার দেওয়ার প্রতিজ্ঞা করেছেন টটেনহাম কোচ।

গত সেপ্টেম্বরে পস্তেকগলু বলেছিলেন, ‘আমি সবসময় আমার দ্বিতীয় বছরে জিতি। কোনো কিছুই বদলায়নি। কোনো কিছু বিশ্বাস না করলে আমি কথা বলি না।’

গতকাল ইউরোপা লিগ ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দে মেতে টটেনহামের কোচ দেখিয়ে দিয়েছেন, তিনি কথা রাখতে পছন্দ করেন। গত বুধবার রাতে বিলবাওতে ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে স্পার্সকে ক্লাব ইতিহাসের তৃতীয় ইউরোপা লিগ এনে দিয়েছেন পস্তেকগলুর শিষ্যরা।

ট্রফি নিয়ে প্যারেডের সময় তাঁর সমালোচকদের খোঁচা দিতে ভোলেননি অস্ট্রেলিয়ান কোচ, ‘আমি আগেই বলেছিল, তখন ওরা হেসেছিল।’ গত সপ্তাহেই পস্তেকগলু জানিয়েছেন, লিগে পারফরম্যান্স বাজে হওয়ায় গত জানুয়ারির দলবদলের মৌসুম শেষ হতেই ইউরোপা লিগ জয়ে মন দিয়েছেন। এদিকে লিগের পারফরম্যান্স এতটাই বাজে হচ্ছিল যে ক্লাব কর্তৃপক্ষ তাঁকে ছাঁটাই করে বিকল্প খুঁজতে শুরু করেছিল।

সেই পস্তেকগলু গতকাল সমর্থকদের ভালোবাসা মেখেছেন। তাঁর নামে স্লোগান তুলেছেন সমর্থকেরা। ইউরোপা লিগ জেতায় আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলবে টটেনহাম। পস্তেকগলু আগামী মৌসুমে তাঁর ক্লাবে নজর রাখতে বলেছেন, ‘আমি ওদের বলেছি এবং ওরা তখন বিশ্বাস করনি। কিন্তু আজ দেখুন আমরা কোথায়। আমি এশুধু এটুকু বলে শেষ করে। যত সেরা টিভি সিরিজ আছে।। সবগুলোরই দ্বিতীয় সিজনের চেয়ে তৃতীয় সিজন ভালো।’

অবাক হওয়ার মতোই তো কাণ্ড ঘটিয়ে চলছেন এমি মার্তিনেস। এখন পর্যন্ত খেলা ৭ ফাইনালের একটিতেও হারেননি আর্জেন্টাইন ‘বাজপাখি’।
ইউরোপা লিগে আজ একাধিক ম্যাচ মাঠে গড়াবে। এদিকে নারী এশিয়ান কাপ ফুটবলে আজ থাকছে দুটি প্লে-অফ। যেখানে জয়ী দল পরবর্তী নারী বিশ্বকাপে সুযোগ পাবে। 
টটেনহ্যামের দুঃস্বপ্ন চলছেই
নতুন এ ক্রোয়াট কোচের অধীনে গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে টটেনহ্যাম। ইগরের অধীনে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলা চার...
থমাস ফ্রাঙ্ককে বরখাস্ত করার দুই দিন না যেতেই নতুন কোচ খুঁজে নিয়েছে টটেনহ্যাম। গত ১১ ফেব্রুয়ারি জার্মান কোচ ফ্রাঙ্ককে বরখাস্ত করার পর বিকল্প খুঁজে নিতে খুব একটা সময় নেয়নি উত্তর লন্ডনের ক্লাবটি। আজ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর