মঁপেলিয়ের জালে ছয় গোল, এমবাপ্পেহীন পিএসজি উড়ছেই

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১০:২৬ এএম

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে চলতি মৌসুমে ফরাসি ক্লাব পারি সাঁ জামেই (পিএসজি) ছেড়ে রেয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকাকে ছাড়া পিএসজি কেমন করে, সেটাই ছিল আগ্রহের বিষয়। লা হাভরের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে এমবাপ্পেহীন নতুন লিগ আঁ মৌসুম শুরু করেছিল পিএসজি। সে যাত্রা অব্যাহত রেখেছে পরের ম্যাচেও।

গতকাল শুক্রবার মঁপেলিয়ের বিপক্ষে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল লুইস এনরিকের দল। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে মঁপেলিয়েকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৬-০ গোলের জয় তুলে নিয়েছে পিএসজি। ম্যাচ শেষে দলটির কোচ এনরিকে জানিয়েছেন, ভক্ত-সমর্থকদের আনন্দ দিতে চেয়েছিলেন তিনি। তাঁর দল দশটি গোলও করতে পারত বলে মন্তব্য করেন তিনি।  

সর্বশেষ মৌসুমে মঁপেলিয়ের বিপক্ষে লিগে প্রথম দেখায় ৩-০ গোলের জয় পেয়েছিল পিএসজি। লিগে ফিরতি ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজি জয় পায় ৬-২ ব্যবধানে। এবার এমবাপ্পে না থাকলেও বড় পেতে সমস্যা হয়নি। বরং আগের মৌসুমের তুলনায় এ মৌসুমেই ভালো সূচনা পেয়েছে লিগ আঁ-র সর্বশেষ ১২ মৌসুমে ১০ বারের চ্যাম্পিয়নরা।

এমবাপ্পেকে নিয়ে আগের মৌসুমে লিগে প্রথম দুই ম্যাচেই হোঁচট খেয়েছিল পিএসজি। সেখানে এবার প্রথম দুই লিগ ম্যাচে দলটি প্রতিপক্ষের জালে ১০ বার গোল উৎসব করেছে।

গতকাল পার্ক দে প্রিন্সেসে পিএসজি প্রথম গোল পায় ম্যাচের মাত্র ৪ মিনিটেই। ফরাসি লেফট উইংগার ব্রাডলি বারকোলা প্রায় একক প্রচেষ্টায় এগিয়ে দেন পিএসজিকে। ম্যাচের ২৪তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন মার্কো আসেনসিও। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক খেলতে থাকে এনরিকের দল। ম্যাচের ৫৩ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল পেয়ে যান বারকোলা। এ যাত্রায় দেমবেলের পাস থেকে গোল করেন ২১ বছর বয়সী ফরাসি উইংগার।

৫৭ মিনিটে নুনো মেনদেসের দূরপাল্লার পাস থেকে স্কোরলাইন ৪-০ করেন আশরাফ হাকিমি। এর তিন মিনিট পরেই গোলের খাতায় নাম লেখান ওয়ারেন সাইরে এমেরি। নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে মঁপেলিয়ের কফিনে শেষ পেরেকটি মারেন দক্ষিণ কোরিয়ার কাং-ইন লি।

বড় জয়ের পর পিএসজি কোচ বলেছেন, ‘এটা ছিল ঘরের মাঠে আমাদের প্রথম ম্যাচ। আমি খুব খুশি। আমরা ভক্ত-সমর্থকদের আনন্দ উপহার দিতে চেয়েছিলাম। এটা ছিল একটা পারফেক্ট সন্ধ্যা। প্রতিপক্ষের ওপর বেশি চাপ তৈরি করতে পারছি, অনুশীলনের সময়ই এটা বুঝেছিলাম। আমরা আজকে ছয়টা গোল করেছি, কিন্তু আমরা ১০টাও করতে পারতাম। খেলোয়াড়রা ছিল দুর্দান্ত এ অনুভূতি অসাধারণ।’  

গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া মাদ্রিদ এমবাপ্পের কল্যাণে প্রথম গোলের দেখা পায় ৪০ মিনিটে। তবে ৪ মিনিট পরেই সমতায় ফেরায় সোসিয়েদাদ। এতে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও ওঠে মরিনিওর নাম।...
ভুলে যাওয়ার মতো এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ফাইনালে আর্জেন্টিনার 'নেগেটিভ ফুটবলের' বিপরীতে স্পেন বল পজেশন ধরে রেখে আক্রমণাত্মক পাসিং ফুটবল খেলে ১-০ গোলের জয় তুলে নেয়। আর এর...
যে ম্যাচ কেউ খেলতে চায় না, সে ম্যাচেই হলো ১০টি গোল। এবারের বিশ্বকাপটা এমনই। প্রতিটি ম্যাচেই থাকছে কিছু না কিছু চমক। গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে সান্ত্বনা পুরস্কার...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর