এ কোন দলের কাছে হার চেলসির!

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১১:২৮ এএম

ম্যাচের ১৪ মিনিটেই ক্রিস্তোফার এনকুনকুর পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। আগের লেগে স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জেতায় কনফারেন্স লিগের মূল পর্বের টিকিট ইংলিশ ক্লাবটির জন্য তখন সময়ের অপেক্ষা বলেই মনে হয়েছিল। কিন্তু রোমাঞ্চের যে তখনো বাকি। ম্যাচের ৩২ মিনিটে সমতায় ফেরে সুইস ক্লাব সারভেত্তে। দ্বিতীয়ার্ধে এনসো ক্রিভেল্লির গোলে ২-১ ব্যবধানে এগিয়েও যায় সুইজারল্যান্ডের ক্লাবটি! 

দুই লেগ মিলিয়ে তখন স্কোরলাইন তখনও চেলসির পক্ষে (৩-২)। কিন্তু সেটা নিয়ে ভাবার সময় কোথায় সারভেত্তে সমর্থকদের। কনফারেন্স লিগের লিগ পর্বের টিকিট না পেলেও ঘরের মাঠে চেলসিকে হারানোর মাহাত্ম্যই বা কম কিসে? সে কারণেই হয়তো ম্যাচ শেষ হওয়ার আগেই উচ্ছ্বাস শুরু হয় সারভেত্তের গ্যালারিতে। ২০১৫ সালেও সুইস তৃতীয় বিভাগে খেলা একটা দলের জন্য এ তো অবিস্মরণীয় কিছু!

কিন্তু আবেগে বাঁধ ভেঙে গেল যা হয়, তা-ই হলো! বিশেষ করে চেলসি গোলকিপার ফিলিপ ইয়োর্গেনসেনের পেছনের গ্যালারিতে আগুন জ্বালিয়ে, আতশবাজি ফুটিয়ে বাঁধভাঙা উদযাপনে মাতেন সারভেত্তে সমর্থকেরা।

গ্যালারিতে আগুন জ্বালিয়ে এভাবেই উদযাপন করেন সারভেত্তের সমর্থকেরা। ছবি: রয়টার্স

সে উদযাপনের তোপে ম্যাচ চালানোই দায় হয়ে উঠল। ৮৯ মিনিটে গিয়ে কিছুক্ষণ বন্ধও থাকল খেলা। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাকি সময় মাঠে গড়ায়। তাতে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে হেরেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় লিগ পর্বের টিকিট পায় চেলসি।

২০২১ সালে চ্যাম্পিয়নস লিগ জেতার পর থেকেই পারফরম্যান্সে অবনতি ঘটতে থাকে চেলসির। সর্বশেষ মৌসুমে ছয়ে থেকে লিগ শেষ করে প্রথমবারের মতো ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতা কনফারেন্স লিগে খেলছে তারা। সর্বশেষ মৌসুমে ক্লাবের বাজে পারফরম্যান্সে ডাগ আউট থেকে চাকরি হারিয়েছেন মাউরিসিও পচেত্তিনো। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন এনসো মারেস্কা। কিন্তু ৪৪ বছর বয়সী এ ইতালিয়ান কোচের অধীনে প্রথম ৪ ম্যাচে ৬ গোল খেয়েছে চেলসি।

গতকাল সারভেত্তের বিপক্ষে ম্যাচ শেষে মারেস্কা বলেছেন, ‘আমার মনে হয়, প্রথম ৩০ মিনিট ম্যাচ আমাদের হাতেই ছিল এবং আমরা স্কোরলাইন ২-০ করার জন্য তিন-চারটা সুযোগ পেয়েছিলাম। এরপর আমরা গোল হজম করলাম। তখন কিছুটা ভোগাই স্বাভাবিক। এ ম্যাচটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। সম্ভবত এ মৌসুমে এটাই ওদের সবচেয়ে বড় ম্যাচ। এ ধরনের ম্যাচে হারানোর অনেক কিছু থাকে। কিন্তু জেতার তেমন কিছু থাকে না। তাই আমি এ ম্যাচটা নিয়ে খুব চিন্তিত ছিলাম।'

বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাধীন কমিশন দেখতে পেয়েছে, ম্যান সিটি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো...
ব্র্যান্ড ফাইনান্স ফুটবল ফিফটির চলতি বছরের হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের ব্র্যান্ড মূল্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের সম্মিলিত...
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা...
দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর