হ্যাটট্রিকের রেকর্ড গড়ে হলান্ড আরও কিছুর জন্য প্রস্তুত হতে বললেন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

কী এক অদ্ভুত সমস্যাতেই পড়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড প্রতি ম্যাচে গোলের পর গোল করছেন, আর শিষ্যের প্রশংসার অভিধান খুঁজে নতুন নতুন বিশেষণ খুঁজে হয়রান হতে হচ্ছে।

প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে হলান্ডের প্রশংসায় অবশ্য সহজ পন্থা বেছে নিয়েছিলেন গার্দিওলা। চেলসির বিপক্ষে ১ গোল ও ইপ্সউইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক করা হলান্ডের প্রশংসায় সে দুবারের যাত্রাতেই গার্দিওলা বলেছিলেন, গোল করার দিক থেকে হলান্ড মেসি-রোনালদোর পর্যায়ের।

দুদিন না হয় একই ধরনের কথা বলেছেন। রোজ রোজ কি আর একই বিশেষণ শুনতে ভালো লাগে! গতকালও যে হ্যাটট্রিক করেছেন নরওয়েজিয়ান গোলমেশিন। হলান্ডের হ্যাটট্রিকে ভর করে শনিবার লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

লিগে মৌসুমের প্রথম তিন ম্যাচে হলান্ডের দ্বিতীয় হ্যাটট্রিক এটি। এতে প্রায় তিন দশক আগের এক স্মৃতি ফিরিয়ে এনেছেন হলান্ড। এর আগে প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে দুই হ্যাটট্রিকের কীর্তি প্রথমবার দেখা গিয়েছিল ১৯৯৪-১৯৯৫ মৌসুমে। সেবার এ কীর্তি গড়েছিলেন ব্রাডফোর্ডের পল জুয়েল।

একটা দিক থেকে অবশ্য জুয়েলকেও ছাড়িয়ে গেছেন হলান্ড। নরওয়েজিয়ান এ তারকা পরপর দু ম্যাচে হ্যাটট্রিক করেছেন। হলান্ডের আগে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করতে পেরেছিলেন শুধু হ্যারি কেইন।

ইংলিশ স্ট্রাইকারের আরেকটা কীর্তি ছুঁয়েছেন হলান্ড। প্রিমিয়ার লিগে ৩২০ম্যাচ খেলা কেইন হ্যাটট্রিক করেছেন আটটি। অন্যদিকে গতকাল লিগে ৬৯তম ম্যাচ খেলতে নেমে অষ্টম হ্যাটট্রিক তুলে নেন হলান্ড। এতে লিগ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ হ্যাটট্রিক করা ফুটবলারদের তালিকায় কেইন, মাইকেল ওয়েন (৩২৬ ম্যাচ), থিয়েরি হেনরি অঁরি (২৫৮ ম্যাচ) সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন হলান্ড।

নরওয়েজিয়ান স্ট্রাইকারের সামনে এখন শুধু রবি ফাউলার (৯ হ্যাটট্রিক), অ্যালান শিয়েরার (১১ হ্যাটট্রিক) ও সের্হিও আগুয়েরো (১২ হ্যাটট্রিক)।

লিগের হিসেব বাদ দিলে, ২০২২ সালের জুলাইয়ে সিটিতে নাম লেখানোর পর ইংলিশ ক্লাবটির হয়ে এটি হলান্ডের ১১তম হ্যাটট্রিক। ক্লাব ও দেশের হিসেব বিবেচনায় নিলে মাত্র ২৪ বছর বয়সেই ২৩টি হ্যাটট্রিক হয়ে গেল হলান্ডের (২৫১ ম্যাচ)। চলতি শতাব্দীতে হ্যাটট্রিকের তালিকাতেও এরই মধ্যে পাঁচে উঠে এসেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

ট্রান্সফারমার্কেট অনুযায়ী এ তালিকায় সবার ওপরে আছেন ১১৬১ ম্যাচে ৬০ হ্যাটট্রিক করা ক্রিস্টিয়ানো রোনালদো। ১০৪০ ম্যাচে ৫৭ হ্যাটট্রিক করে তালিকার দুইয়ে আছেন লিওনেল মেসি। তালিকার পরের দুটি স্থান যথাক্রমে রবের্ত লেভানদফস্কির (৮১০ ম্যাচে ৩২ হ্যাটট্রিক) ও লুইস সুয়ারেসের (৮৩৭ ম্যাচে ২৯ হ্যাটট্রিক)।

হলান্ড যে গতিতে এগোচ্ছেন, তাতে লেভানদফস্কি ও সুয়ারেসকে যে দ্রুতই পেছনে ফেলবেন, এটা হয়তো বলে দেওয়াই যায়। এমনকি রোনালদো-মেসিকেও যে ছাড়িয়ে যাবেন না, সেটার নিশ্চয়তায় দেওয়ার উপায় নেই!

গতকালের হ্যাটট্রিকের পর গার্দিওলা হলান্ডকে সহজ ভাষায় ‘অপ্রতিরোধ্য’বলেছেন। অন্যদিকে হলান্ড স্কাই স্পোর্টসকে যা বলেছেন, তাতে প্রতিপক্ষদের ভয়ই পাওয়া উচিত। নরওয়েজিয়ান স্ট্রাইকারের ভাষ্য, ‘আমি ভালো বোধ করছি। শক্তিও অনেক পাচ্ছি। প্রাক মৌসুম ও তার আগ মিলিয়ে লম্বা ছুটি পেয়েছিলাম। সিটিতে আমার সময়গুলো দ্রুতই কেটে যাচ্ছে। আমার শরীর ও পা-কে কিছুটা বিশ্রাম দিতে পেরেছিলাম। আমি আরও কিছুর জন্য প্রস্তুত।’

বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। লন্ডনের ক্লাবটির চেয়ে এ শিরোপা বেশি জিতেছে শুধু লিভারপুল ও ম্যান ইউনাইটেড (২০টি করে)। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে...
গতকালের জয়ের পর লিগের ৩৫ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনেই আছে ইউনাইডেট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। দুটি দলেরই হাতে এখন ৩টি করে ম্যাচ বাকি আছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ...
মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন,প্যালেসের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না সালাহ। অর্থাৎ লিভারপুলের জার্সিতে আর খেলতে দেখা যাবে না ৩৩ বছর মিসরীয় ফরোয়ার্ডকে।
তা এখনই কেন এমন প্রশ্ন উঠছে? এর আগে গতমাসে সালাহ ঘোষণা দিয়েছেন, লিভারপুলের জার্সিতে এটাই হতে যাচ্ছে তাঁর শেষ মৌসুম। সেটি বিবেচনায় আগামী ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ পর্যন্ত এখনো প্রায়...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর