পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাতিল হলো ইতালির সব ম্যাচ

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ ৮৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুর শোকে ইতালির সিরি আ-র ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।

ইতালির ভ্যাটিকান সিটিতেই থাকতেন পোপ। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ইতালি ও বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই শোকের সময়ে ফুটবলের সব কার্যক্রম বন্ধ রাখার।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়ে বলেছেন, ‘পোপ ফ্রান্সিসের বেদনাদায়ক বিদায়ে কোটি কোটি মানুষের মতো শোক ইতালির ফুটবলও টের পাচ্ছে। খ্রিষ্টান দানশীলতা এবং দুঃখকষ্টের মধ্যেও মাথা উঁচু করতে পারার এক দুর্দান্ত উদাহরণ ছিলেন তিনি, সবসময় খেলাধুলার জগৎ, বিশেষ করে ফুটবলের প্রতি মনোযোগী ছিলেন, ফুটবল অনুরাগী ছিলেন।’

তিনি বিবৃতিতে আরও বলেছেন, ‘পৃথিবী জুড়ে অসুস্থ, দরিদ্র এবং নির্যাতিতদের সঙ্গে তাঁর মানবিক ঘনিষ্ঠতা, সেইসাথে আধ্যাত্মিকতার সম্পর্ক তাঁর মহানুভবতার গভীরতম সাক্ষ্য। তিনি একজন আলোকবর্তিকা যা আগামী প্রজন্মকে আলোকিত করবে। ফুটবল খেলার প্রতি বিশ্বস্ত এবং প্রেমিক হিসেবে তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’

ইস্টার মানডের সূচিতে থাকা সব খেলা তাই পিছিয়ে দেওয়া হয়েছে। শীর্ষ পর্যায়ে ইউভেন্তুস-পার্মা , লাৎসিও-জেনোয়া, তুরিনো-উদিনেস এবং ফিওরেন্তিনা-ক্যালিয়ারি ম্যাচ তাই পিছিয়ে দেওয়া হয়েছে। সিরি বি ও সিরি সি-এর সব ম্যাচই বাতিল হয়েছে। এমনকি অপেশাদার লিগেও বাতিল হয়েছে সব ম্যাচ।

২০০৫ সালে পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পরও একই সিদ্ধান্ত নিয়েছিল ইতালির ফুটবল। স্থগিত হওয়া ম্যাচগুলো কবে হবে সে সিদ্ধান্ত অবশ্য এখনো নেওয়া হয়নি। ইতালির শীর্ষ লিগে শিরোপা দৌড় জমে উঠেছে। মাত্র ৫ ম্যাচ বাকি আছে, কিন্তু নাপোলি ও ইন্তের মিলানের মধ্যে পার্থক্য শুধু গোল ব্যবধানে।

পথটা কঠিন হলেও, আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যানই বলছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল!
ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেখানে ইতালিকে নেওয়ার সুপারিশ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান জাম্পোলি। তবে এমন মন্তব্যের পর নিজেদের অবস্থান জানিয়েছে...
১৯৮৬-৮৭ মৌসুমের পর এই প্রথম ইউরোপীয় ফুটবলের তিন বড় প্রতিযোগিতার কোনোটিতেই সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি ইতালির কোনো ক্লাব। ইতালিয়ানদের কাছে ফুটবল অনেকটা জাতীয় আবেগের মতো। সেখানে ক্লাব পর্যায়ের...
এমন অবস্থার মধ্যেই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার ‘হুমকি’ পেয়েছে ইতালি। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন জানিয়েছেন, দেশটির স্টেডিয়ামগুলো উন্নত না করলে ২০৩২ ইউরোর আয়োজক হওয়ার সুযোগ হারাতে পারে ইতালি।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর