গোলে এগিয়ে ব্রাজিলের তারকা, দৌড়ে এগিয়ে আর্জেন্টাইন? 

আপডেট : ০৭ মে ২০২৫, ১১:৪৮ এএম

চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে কাল বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়েছে ইন্তের মিলান, দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে জিতে উঠেছে ফাইনালে। তবে এই ম্যাচে ব্রাজিল আর আর্জেন্টিনার ভক্তদেরও বাড়তি আকর্ষণ ছিল বটে।  

ইন্তেরের দুই বছর পর আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার রাতে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। ওদিকে মৌসুমজুড়ে আলো ছড়ানো বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া গোল করেও খালি হাতেই ফিরেছেন। 

বার্সেলোনার বিপক্ষে সান সিরোতে ম্যাচের ২১তম মিনিটে প্রথম গোলটি করেন লাউতারো মার্তিনেস। সেই সঙ্গে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নিজের নবম গোলের দেখা পেয়ে যান আর্জেন্টিয়ান এই তারকা। 

চ্যাম্পিয়নস লিগে ইন্তের মিলানের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৯টি গোলের যৌথ মালিক এখন মার্তিনেস। এর আগে ২০০২-০৩ মৌসুমে ইন্তেরের হয়ে সর্বোচ্চ ৯টি গোল করেছিলেন আর্জেন্টিনারই এর্নান ক্রেসপো। 

ইন্তেরের জার্সি গায়ে শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়,  চলতি মৌসুমে অন্যান্য টুর্নামেন্টেও দারুণ ছন্দে আছেন মার্তিনেস। ইতালির সিরি আ-তে চলতি মৌসুমে ১২টি গোল করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। কোপা ইতালিয়াতে ১টি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে করেছেন ৮টি গোল। সব মিলিয়ে পুরো মৌসুমে ৩০টি গোলের দেখা পেয়েছেন মার্তিনেস। 

অন্যদিকে সান সিরোতে গতকাল বার্সেলোনাকে শেষ মুহূর্তের গোলে প্রায় জয় এনে দেয়া রাফিনিয়াও রেকর্ডবুকে নাম লিখিয়েছেন। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ২১টি গোলের সঙ্গে যুক্ত ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। যার মধ্যে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট। 

চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে এর আগে ২১টি গোলের সঙ্গে নিজের নাম যুক্ত করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।  ২০১৩-১৪ মৌসুমে রেয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর গড়া সেই রেকর্ডে এবার ভাগ বসালেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। 

শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়, বার্সেলোনার জার্সিতে বাকি সব ম্যাচেই দাপট দেখিয়েছে রাফিনিয়া। লা-লিগা, কোপা দেল রে, সুপার কোপা মিলিয়ে চলতি মৌসুমে ১৯টি গোল করেছেন তিনি। ব্রাজিলের জার্সিতে মাত্র ১ গোলের দেখা পেলেও বার্সার হয়ে ছন্দে থাকা রাফিনিয়া চলতি মৌসুমে সব মিলিয়ে ৩৩টি গোল করেছেন। এমনি এমনিই তো আর বালন দ'রের দৌড়ে তাঁর নাম আসেনি! 

চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে সেই দৌড়ে আরও এগিয়ে থাকতে পারতেন রাফিনিয়া, যে সুযোগ এখন লাউতারোর সামনে।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের মহাতারকাখচিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা খেললেও স্পেনের বিপক্ষে গনসালো মন্তিয়েলকে দেখার...
যে ম্যাচ কেউ খেলতে চায় না, সে ম্যাচেই হলো ১০টি গোল। এবারের বিশ্বকাপটা এমনই। প্রতিটি ম্যাচেই থাকছে কিছু না কিছু চমক। গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে সান্ত্বনা পুরস্কার...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
লোডিং...

এলাকার খবর