গোল্ডম্যান স্যাকসের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ জিতবে স্পেন, সম্ভাবনা আছে আর্জেন্টিনা-ব্রাজিলেরও

আপডেট : ৩০ মে ২০২৬, ০২:৪৯ পিএম

বিশ্বকাপ যত ঘনিয়ে আসে, বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে তর্ক কিংবা বাগযুদ্ধও বেড়ে যায় সমানতালে। নিজেদের প্রিয় দলকে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে রাখতে নানা ধরনের যুক্তি নিয়ে হাজির হন তারা।

শুধু কি সমর্থক, বিশ্লেষকেরাও পারফরম্যান্স কিংবা অন্যান্য ফ্যাক্টর বিবেচনায় ভবিষ্যদ্বাণী করে থাকেন, কার হাতে উঠতে পারে বিশ্বকাপের সোনালী ট্রফি। তেমনই ভবিষ্যদ্বাণী করেছে গোল্ডম্যান স্যাকস। মার্কিন বহুজাতিক ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটির ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে স্পেন। এই মডেল অনুসারে, বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে আর্জেন্টিনা, ব্রাজিলেরও!

গোল্ডম্যান স্যাকসের মতে, আগামী ১১ জুন শুরু হওয়া বিশ্বকাপে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৬ শতাংশ। স্পেনের পরই ফ্রান্সকে রেখেছে গোল্ডম্যান। ২০১৮ এর পর আরেকবার শিরোপা জয়ের ক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পেদের সম্ভাবনা ১৯ শতাংশ। এরপরই আর্জেন্টিনা-ব্রাজিলকে রেখেছে প্রতিষ্ঠানটি। মেসিদের ১৪ শতাংশ সম্ভাবনার বিপরীতে ব্রাজিলের সম্ভাবনা রেখেছে ৮ শতাংশ।

ভবিষ্যদ্বানী করার ক্ষেত্রে দলগুলোর অতীত পারফরম্যান্স ও র‍্যাঙ্কিংকে বিবেচনায় নিয়েছে প্রতিষ্ঠানটি। আর ভবিষ্যদ্বাণী তৈরি করেছে ইলো র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। ইলো মূলত দাবার পারফরম্যান্স র‍্যাঙ্কিংয়ের জন্য তৈরি করা হলেও পরবর্তীতে ফুটবলেও এটি প্রয়োগ করা হয়। দলগুলোর পারফরম্যান্স আর র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি আক্রমণভাগের শক্তি, সাম্প্রতিক ফর্ম, মানসিকতা এবং ভৌগোলিক বিষয়গুলোকেও বিবেচনায় নেওয়া হয়েছে র‍্যাঙ্কিং তৈরিতে।

ভবিষ্যদ্বাণীর ব্যাপারে গোল্ডম্যান স্যাকস বলেছে, ‘স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হয়েছে, কারণ ওদের ইলো র‍্যাঙ্কিং সর্বোচ্চ। পাশাপাশি দলটির গোল করার সক্ষমতা এবং টুর্নামেন্ট শুরুর আগে ভালো মোমেন্টামে আছে।’

ব্যাংকটির মতে, আর্জেন্টিনার সম্ভাবনা কমেছে তথাকথিত ‘উইনার্স স্লাম্প’ প্রভাবের কারণে। অর্থাৎ, বর্তমান চ্যাম্পিয়ন দলগুলো প্রায়ই পরবর্তী বিশ্বকাপে প্রত্যাশার তুলনায় পারফর্ম করতে পারে না।

ফ্রান্সকে পিছিয়ে রাখার পেছনে গোল্ডম্যান বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালেই স্পেনের মুখোমুখি হতে পারে ২০১৮ এর চ্যাম্পিয়নরা।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর