রেয়াল মাদ্রিদ গেল তল, চেলসি বলল—এ তো হাঁটু জল!

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৯:৪৯ এএম

ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফেবারিট ছিল কে? গতকাল রোববারের আগে এমন প্রশ্ন করলে অধিকাংশের উত্তর পারি সাঁ জার্মেইয়ের (পিএসজি) বাক্সেই পড়ার কথা। দুর্দান্ত একটা মৌসুম কাটিয়ে ক্লাব বিশ্বকাপেও ফর্মটা টেনে নিয়েছিল পিএসজি। চ্যাম্পিয়নস লিগ- লিগ আঁ সহ মৌসুমে চারটি শিরোপা জেতা লুইস এনরিকের দল ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে বোতাফোগোর বিপক্ষে ম্যাচে অপ্রত্যাশিতভাবে ১-০ ব্যবধানে হারলেও বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষকে স্রেফ গুড়িয়ে দিয়েছে। ফাইনালে ওঠার পথে রেয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করা পিএসজি টুর্নামেন্টে ফাইনালের আগ পর্যন্ত গোল করেছে ১৬টি।

অন্যদিকে চেলসি কনফারেন্স লিগের শিরোপা জিতলেও প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ঘরোয়া লিগে চতুর্থ হওয়া চেলসি ক্লাব বিশ্বকাপে তুলনামূলক সহজ পথ পাড়ি দিয়ে ফাইনালে উঠেছে। সে কারণে শিরোপা নির্ধারণী ম্যাচে অধিকাংশের বাজি ছিল পিএসজির ওপর।

তবে চেলসির ইংলিশ ডিফেন্ডার লেভি কলউইল ঠিকই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। সেমিফাইনালে মাদ্রিদের বিপক্ষে পিএসজির জয়ের দিকে ইঙ্গিত করে বলেছিলেন,  'ওরা (পিএসজি) খুব ভালো খেলেছে, তবে রেয়াল মাদ্রিদ আর আমরা ভিন্ন। ওরা (মাদ্রিদ) আমাদের মতো প্রেস করে না, আমাদের মতো খেলে না।'

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কাল সেটাই টের পেল পিএসজি! উড়ন্ত পিএসজিকে মাটিতে নামিয়েছে এনসো মারেসকার শিষ্যরা। ইউরোপ চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করে ৩-০ গোলে জিতে ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইংলিশ ক্লাবটি।

চেলসি সবগুলো গোল করেছে প্রথমার্ধে। কোল পালমার জোড়া গোল করেছেন, এছাড়া জোয়াও পেদ্রোকে দিয়ে করিয়েছেন আরও একটি। শুধু ফাইনালে নয়, টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছে পালমারের হাতে।

ম্যাচ শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুদল। ছবি: রয়টার্স

ফাইনালের পরিসংখ্যান বলছে, ম্যাচের ৬৬ শতাংশ বলের দখল ছিল পিএসজির পায়ে। কিন্তু বাস্তবতা ভিন্ন। মেটলাইফে ৮১ হাজারের বেশি দর্শকের সামনে প্রথম ৯ মিনিট বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি পিএসজিকে। দোন্নারুম্মাকে এ সময়ই দুবার কঠিন পরীক্ষা দিতে হয়। এছাড়া চেলসির দারুণ একটি সেট পিস আক্রমণের শেষে পালমারের শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে যায়।

১০ম মিনিটে গিয়ে আড়মোড়া ভাঙে পিএসজির। ধীরে ধীরে বলের দল বাড়াতে থাকে প্যারিসের ক্লাবটি। সঙ্গে আক্রমণেও উঠতে থাকে লুইস এনরিকের শিষ্যরা। ১৬ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল পিএসজি। ফাবিয়ান রুইসের পাস বক্সের ভেতর ফাঁকায় পেয়েছিলেন দেজিরে দুয়ে। কিন্তু দুয়ে নিজে শট না নিয়ে হাকিমিকে দিতে গিয়ে ব্যর্থ হয় পিএসজির সে প্রচেষ্টা।

দু মিনিট পরে দুয়ের আরেকটি শট বাঁদিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেলসি গোলকিপার রবের্ত সানচেস। শুধু ওই শটে নয়, ম্যাচজুড়েই চেলসির গোলপোস্টের নিচে চীনের মহাপ্রাচীর তুলে রেখেছিলেন স্প্যানিশ এ গোলকিপার। সে দেয়াল কোনোভাবেই ভেদ করতে পারেননি দুয়ে-ভিতিনিয়ারা।

পিএসজির আক্রমণ সামলে ২২ মিনিটে দারুণ এক প্রতিআক্রমণে প্রথম গোলের দেখা পায় চেলসি। গোলকিপার সানচেসের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর ঢুকে শট নিয়েছিলেন মালো গুস্তো। ফরাসি রাইট ব্যাকের শট পিএসজি রক্ষণে প্রতিহত হলে ফিরতি দফায় নিজে চেষ্টা না করে পালমারকে বল দেন গুস্তো। বক্সের ঠিক ভেতর থেকে কোনাকুনি শট নেন পালমার। ইংলিশ রাইট উইংগারের মাপা নিচু শট দূরের পোস্ট ঘেঁষে আশ্রয় নেয় জালে।

আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পালমার। এবার মধ্যমাঠ থেকে লেভি কলউইলের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ঢুকে জায়গা তৈরি করে আবারও দারুণ এক নিচু শটে দোন্নারুম্মাকে পরাস্ত করেন পালমার।  

প্রথমার্ধের নির্ধারিত সময়ের ২ মিনিট আগে আবারও গোল উদযাপন করে চেলসি। ইংলিশ ক্লাবটির এ গোলেও অবদান রেখেছেন পালমার। মধ্যমাঠ থেকে বল নিয়ে সামনে এগিয়ে বক্সের ভেতর বল বাড়ান ইংলিশ তারকা। অফসাইডের ফাঁদ এড়িয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা দোন্নারুম্মার মাথার ওপর দিয়ে তুলে দিয়ে স্কোরলাইন ৩-০ করেন পেদ্রো।

চেলসি তিনটি গোলই পেয়েছে প্রতিআক্রমণে। আর তিনটি গোলই হয়েছে রাইট উইং দিয়ে। চেলসির যেটা রাইট উইং, পিএসজির জন্য সেটা লেফট। আর এ প্রান্তের ওপর কিংবা নীচ- দুজায়গাতেই প্রথমার্ধে দুর্বল ছিল পিএসজি। লেফট ব্যাক নুনো মেন্দেস যেমন চেলসির আক্রমণ সামাল দিতে পারেননি, তেমনি উইংয়ে কাভারেসখেলিয়া ছিলেন বোতলবন্দি। শুধু জর্জিয়ার লেফট উইংগার নন, উসমান দেম্বেলেও প্রথমার্ধজুড়ে কোনো শট নিতে পারেননি।

প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়া পিএসজি দ্বিতীয়ার্ধে চেষ্টা চালিয়েছে বটে। কিন্তু ইংলিশ ক্লাবটির রক্ষণ ভেদ করতে পারলেও সানচেস বাধা অতিক্রম করতে পারেননি দুয়ে ফাবিয়ান রুইসরা। গতকাল ৮টি শট নিয়েছিল পিএসজি, যার ৬টি ছিল লক্ষ্যে। সবগুলো দারুণ দক্ষতায় ঠেকিয়েছেন সানচেস।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে যাচ্ছেন পালমার। ছবি: রয়টার্স

পিএসজি তো গোল শোধ করতে পারেইনি, উল্টো শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন জোয়াও নেভেস। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে মার্ক কুকুরেইয়ার চুল টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন পর্তুগিজ মিডফিল্ডার।

এছাড়া ম্যাচের শেষ বাঁশি বাজার পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুদলের খেলোয়াড়রা। সেখানে যোগ দিয়েছিলেন এনরিকেও। জোয়াও পেদ্রোর মুখে আঘাতও করেছেন পিএসজির কোচ। ফাইনালে হারের হতাশা স্পষ্ট হয়েছে ভালোভাবেই। অন্যদিকে এসব একদিকে সরিয়ে কিছুক্ষণ পরেই বাঁধভাঙা উদযাপনে মেতে ওঠে বিশ্বজয় করা চেলসি।

বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
চার বছর পর পর আসে বিশ্বকাপ ফুটবলের এক একটি আসর। বিশ্বকাপ মানেই ফুটবলের টানটান উত্তেজনা, চোখ ধাঁধানো গোল, আর বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের আবেগ। এবারের ৪৮ দলের এই টুর্নামেন্টের ১০৪ ম্যাচের ১০০টি...
বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ। ২০০২ সালের পর প্রথমবার মুখোমুখি দুই হেভিওয়েট দল। কখনো সেমিতে না হারা আকাশী-নীলদের টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য। অন্যদিকে, ১৯৬৬ সালের পর...
ফিফা কেন ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়, সেই ব্যাখ্যায় ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বকাপের আয়োজনটা পুরো বিশ্বের সবার জন্য হওয়া উচিত। এটি শুধু ইউরোপ ও লাতিন আমেরিকার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য।...
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর