আগের সরকার বিশ্বকাপ দেখানোর নামে অর্থ লোপাট করেছে: তথ্যমন্ত্রী 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম

২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে না গিয়ে সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে মাত্র ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে বলে জানান মন্ত্রী।

এ বছর সরাসরি ফিফার কাছ থেকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে দেশের চারটি প্রতিষ্ঠানকে বিক্রি করায় প্রায় সকল টাকা উঠে গেছে। ৩ কোটি টাকা ঘাটতি থাকলেও বাকি টাকা উঠে যাবে বলেও আশা করেন তিনি।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচার লাভজনক পর্যায়ে নিতে চায় সরকার। অথচ ২০২২ সালে সরকারকে এই খেলা দেখানোর জন্য ব্যয় করতে হয় ৯৮ কোটি টাকা। কিন্তু বিজ্ঞাপন বাবদ আয় হয় মাত্র ৩ কোটি টাকা। অথচ মধ্যস্বত্বভোগী তমা গ্রুপ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ১৩৭ কোটি টাকা বিক্রি করে।

যারা এই অর্থ লোপাটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে এবং দুদকও প্রাথমিক অনুসন্ধান করছে বলে জানান তথ্যমন্ত্রী

সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ও বিশ্রামে রয়েছেন।
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর