জুলাই আন্দোলনের স্বপ্ন এখনও পূরণ হয়নি: মির্জা ফখরুল

জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘যে জন্য দেশের মানুষ প্রতিবার রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, তা কোনোবারই তা পূরণ হয়নি।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে পুনরায় গঠন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ দিনের ভঙ্গুর অবস্থা থেকে উন্নতি হতে সময় লাগবে, সেই আশা নিজেদের ওপর রাখছি। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবেই হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতিগতভাবে আমরা পুরানো ধারা থেকে বের হতে পারছি না। বিএনপি কোনো বিপ্লবী দল না, গণতান্ত্রিক দল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বিএনপি বিপ্লব করে না, বিপ্লব বিশ্বাস করে না।’

তিনি বলেন, ‘পার্লামেন্টে আলোচনার মাধ্যমে এমন জায়গায় যেতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম এখনের মতো মারামারি করতে না হয়।’

যত দ্রুত সম্ভব জুলাই শহীদদের জন্য সরকার আরও কাজ করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর