বিপাকে ইয়ামাল

দলের সঙ্গে রওনা দেওয়ার সময় দেখলেন, পাসপোর্টই হারিয়ে ফেলেছেন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গতকাল রোববার রাতে তুরস্কের বিপক্ষে খেলতে নেমেছিল স্পেন। তুরস্কের তর্কু অ্যারেনাতে একপেশে ম্যাচে ভিনসেনসো মনতেলার শিষ্যদের ৬-০ গোলের লজ্জায় ডুবিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। স্পেনের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন আর্সেনাল তারকা মিকেল মেরিনো। এছাড়া জোড়া গোল করেছেন পেদ্রি। অন্য গোলটি এসেছে ফেরান তোরেসের পা থেকে। 

গোল না পেলেও মাঠে খেলা ৭৩ মিনিটে দুটি অ্যাসিস্ট করেছেন লামিন ইয়ামাল। তবে ম্যাচ শেষে বার্সার এই বিস্ময় বালক আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। তুরস্কে পাসপোর্ট হারিয়েছেন ইয়ামাল। এতে বেশ বিপাকেই পড়েছেন তিনি। তুরস্কের টেলিভিশন চ্যানেল বেয়াস ফুতবলের খবর এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

বেয়াস ফুতবলের খবর অনুসারে, ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবলার বাসে ওঠার সময় ইয়ামাল বুঝতে পারেন, পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না তিনি। বাস থেকে নেমে নিজের লাগেজেও যাচাই করেন। পরবর্তীতে ফিরে যান ড্রেসিংরুমেও। কিন্তু সেখানে খুঁজেও হদিস মেলেনি ইয়ামালের পাসপোর্টের।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, পাসপোর্ট হারিয়ে ইয়ামাল বেশ বিচলিত। এ সময় তাঁর চোখে মুখে হতাশা স্পষ্ট ছিল।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় স্টেডিয়াম থেকে স্পেন দলের টিম বাস ছাড়তে কিছুটা দেরি হয়েছে। বেয়াস ফুতবল জানিয়েছে, শেষ পর্যন্ত পাসপোর্ট ছাড়াই স্টেডিয়াম ত্যাগ করেন স্প্যানিশ তরুণ তারকা।

পাসপোর্ট হারিয়ে ফেলায় দেশে ফেরা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। তবে আরেক সংবাদমাধ্যম গোল জানিয়েছে, এ সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে।

স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বদলি নামা নিকো উইলিয়ামস। তাঁর কাটব্যাকেই বল পেয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। তাতে নিশ্চিত হয় স্পেনের বিশ্বকাপ। দীর্ঘ আকাঙ্ক্ষিত এই বিশ্বকাপ শিরোপা...
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে...
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা...
টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ সোমবার সকাল ১০টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু ১ গোলে হেরেছে। কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করল না...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
লোডিং...

এলাকার খবর