অবিশ্বাস্য কাণ্ড দেখল ফুটবল, এক ম্যাচে ১৭ লাল কার্ড

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

দুর্লভ ও লজ্জাজনক এক দৃশ্যের জন্ম দিল বলিভিয়ার ফুটবল। ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত, পুলিশের টিয়ার সেল নিক্ষেপের পরও চরম মাত্রার বিশৃঙ্খলার বিরল এক উদাহরণ দেখল বিশ্ব। কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালে ব্লুমিং ও রিয়াল ওরুরো ম্যাচের শেষ দিকে এমন এক বিশৃঙ্খলা দেখা গেল, যার ফলে খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ১৭ জনকে লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি রেনান কাস্তিয়ো। 

ম্যাচটি ২–২ গোলে শেষ হলেও প্রথম লেগে ব্লুমিংয়ের ২–১ গোলে জয় তাদের সেমিফাইনাল নিশ্চিত করে। কিন্তু শেষ বাঁশি বাজতেই ম্যাচের ফল নয়, বরং উত্তেজনার বিস্ফোরণই আলোচনায় উঠে আসে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—দুই দলের খেলোয়াড়রা হঠাৎই একত্রিত হয়ে বিশাল এক ভিড় তৈরি করেন। এরপর কিছু খেলোয়াড় ও স্টাফদের একে অপরকে বেধড়ক ঘুষি ও পেটানোর ঘটনা পরিস্থিতিকে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।

বলিভিয়ান সংবাদমাধ্যম এল পোটোসি জানিয়েছে, উত্তেজনার শুরু রিয়াল ওরুরোর সেবাস্তিয়ান জেবাইয়সকে ব্লুমিং খেলোয়াড়দের ধরে রাখার চেষ্টা থেকে। তিনি ছুটে গিয়ে প্রতিপক্ষকে ধাক্কা দিতে শুরু করেন। তার সতীর্থ হুলিও ভিলাও ক্ষুব্ধ হয়ে ঘুষি মারেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এমন অবস্থায় পুলিশ এসে টিয়ার সেল নিক্ষেপ করতে বাধ্য হয়। 

ওরুরো কোচ মার্সেলো রোব্লেদো আরেকজন কোচের সঙ্গে মুখোমুখি হয়ে ধাক্কা খেয়ে পড়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ আছে। অন্যদিকে ব্লুমিং কোচ মৌরিসিও সোরিয়া তড়িঘড়ি করে নিজের দলকে ড্রেসিংরুমে নিয়ে যান উত্তেজনা কমাতে।

দুই দলের সংঘর্ষে হাসপাতালে একজন। ছবি: সংগৃহীত

ওরুরোর ক্ষোভের কারণ ছিল সহজ—মাত্র একটি গোল পেলেই ম্যাচটি টাইব্রেকারে যেত। সেই সুযোগ হাতছাড়া হওয়ার হতাশাই যেন বিস্ফোরণে রূপ নেয়।

ম্যাচ রিপোর্ট অনুযায়ী, ব্লুমিংয়ের সাতজন এবং ওরুরোর চারজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। বাকি লাল কার্ড গুলোর মধ্যে ছিলেন দুই দলের কোচ ও তাঁদের সহকারীরা। এর আগে ব্লুমিংয়ের ফরোয়ার্ড সেসার মেনাচোকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারের জন্য লাল কার্ড দেখান রেফারি।

বলিভিয়ার ভিশন থ্রি সিক্সটি-এর বরাতে জানা গেছে, রেফারি কাস্তিয়ো ঘটনাটির বিস্তারিত রিপোর্ট শৃঙ্খলা ট্রাইব্যুনালে পাঠাবেন, যেখানে সম্ভবত আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। রোব্লেদো কাঁধে ও মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে ব্লুমিংয়ের এক কর্মকর্তা সংঘর্ষে গালে হাড় ভেঙে গুরুতর আহত হন।

কোপা বলিভিয়ার এই ম্যাচটি দক্ষিণ আমেরিকার ফুটবলের শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর