দুই সপ্তাহেই হিসাব পাল্টে গেল, আগের  মতোই খালি হাতে ফিরবে দলটা?

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

মৌসুমের প্রথম দশ ম্যাচেই জয়- সৌদি প্রো লিগে রীতিমতো ইতিহাস গড়েছিল আল নাসর। তখন মনে হয়েছিল, চলতি মৌসুমে বোধহয় সৌদি আরবে শিরোপা খরা কাটাতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু কে জানত, পরের দুই সপ্তাহেই পাশার দান উল্টে যাবে!

প্রো লিগে টানা দশ ম্যাচ জয়ের পর গত দুই সপ্তাহে চারটি ম্যাচ খেলেছে নাসর, এর একটিতেও জিততে পারেনি। জয় তো দূরের কথা, ড্র করেছে সবে একটিতে, বাকি তিনটিতে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। যার শেষটি ছিল গতকাল সোমবার। আল হিলালের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে নাসর। এতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিলালের সঙ্গে ব্যবধান আরও বেড়েছে।

১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে প্রো লিগে সবার ওপরে হিলাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে রোনালদোরা। তবে দ্বিতীয় স্থানটাও পাকাপোক্ত নয় নাসরের। তিনে থাকা আল তাইয়ুনেরর পয়েন্টও নাসরের সমান ৩১, তবে তাইয়ুন (১৩ ম্যাচ) একটা ম্যাচ কম খেলেছে।

অবশ্য কিংডম অ্যারেনাতে গতকাল রোনালদোর গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল নাসরই। ম্যাচের ৪২ মিনিটে কিংসলে কোমানের পাসে ভলিতে স্কোরলাইন ১-০ করেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জর্জ জেসুসের শিষ্যরা।

হিলাল ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নেয় দ্বিতীয়ার্ধে। হিলালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যালকমকে বক্সের ভেতর ফেলে দেন মোহামেদ সিমাকান। এতে পেনাল্টি পায় হিলাল। স্পটকিকে জালে বল জড়িয়ে স্কোরলাইন ১-১ করেন সালেম আল দাওসারি।

এই পরিস্থিতিতে ম্যাচের ৬০ মিনিটে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে লাল কার্ড দেখেন নাসর গোলকিপার নাওয়াফ আল-আকিদি। ১০ জনে পরিণত হওয়া নাসর আর পেরে ওঠেনি। ৮১ মিনিটে রুবেন নেভেসের ক্রসে পা লাগিয়ে হিলালকে এগিয়ে (২-১) দেন মোহামেদ কান্নো। আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান (৩-১) রুবেন নেভেস।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর