বয়কট তালিকায় যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

চোট ছিল না, ছিল না নিষেধাজ্ঞা কিংবা ফিটনেসজনিত কোনো ইস্যু, এরপরও গতকাল সোমবার সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ম্যাচে আল নাসরের স্কোয়াডেই ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। নির্দিষ্ট ভাবে বললে, ম্যাচটি কার্যত বয়কট করেন সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয় ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর অসন্তুষ্ট পর্তুগিজ মহাতারকা।

আর সেটার মূল কারণ ছিল শীতকালীন দল বদলের শেষ দিনে আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমার আল হিলালে যোগ দেওয়া! গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে বেনজেমার দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে আল হিলাল। ওই পোস্টে হিলাল লিখেছে, ‘করিম বেনজেমা এখন আনুষ্ঠানিকভাবে হিলালি।’

ইত্তিহাদের সঙ্গে বেনজেমার চুক্তির মেয়াদ এখনো ৬ মাস বাকি ছিল। এর আগে চুক্তির মেয়াদ বাড়াতে বেনজেমাকে প্রস্তাব দিলেও সেখানে সাড়া দেননি ফরাসি তারকা। বরং ইত্তেহাদের চুক্তি নবায়নের প্রস্তাবকে ‘অপমানজনক’ হিসেবে উল্লেখ করেছিলেন বেনজেমা।

সূত্রের বরাতে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নতুন প্রস্তাবিত চুক্তিতে ইত্তিহাদে কার্যত বিনা পারিশ্রমিকেই খেলতে হতো বেনজেমাকে। আর এ কারণেই ক্লাব বদলাতে আগ্রহী ছিলেন ফরাসি স্ট্রাইকার। ২০২৩ বালন দ’র জয়ীকে পেতে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব আগ্রহী থাকলেও শেষ পর্যন্ত সৌদি আরবেই থেকে যান বেনজেমা।

বেনজেমার হিলালে যোগদান নিয়ে শুরুতে সৌদির ক্রীড়া মন্ত্রণালয় ও পিআইএফের মধ্যে জটিলতা থাকলেও শেষ পর্যন্ত পিআইএফ-ই বেনজেমাকে হিলালে পাঠানোর ব্যবস্থা করে। আর পিআইএফের এমন কার্যক্রমে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন রোনালদো।

তা বেনজেমার হিলালে যোগদানে রোনালদো কেন ক্ষুব্ধ হলেন? রোনালদোর অভিযোগ, চারটি ক্লাবের মালিকানাধীন পিআইএফ আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ করছে না। বরং আল ইত্তিহাদকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া রোনালদো সৌদি আরবে যাওয়ার পর এখনো শিরোপার দেখা পাননি। এমতাবস্থায় বেনজেমা প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালে যোগ দেওয়া মানে সেই ক্লাবের শক্তি আরও বেড়ে যাওয়া।

বেনজেমা সৌদি আরবে কতটা প্রভাব রেখেছেন, সেটা গত মৌসুমের পারফরম্যান্সেও স্পষ্ট। ইত্তিহাদকে গত বছর লিগ শিরোপা জেতানোর পাশাপাশি কিংস কাপও জিতিয়েছিলেন। সেই বেনজেমা এবার যোগ দিলেন সৌদি আরবের সবচেয়ে সফল ক্লাব আল হিলালে।

চলতি মৌসুমেও প্রো লিগের শিরোপার দৌড়ে থাকা নাসরের সবচেয়ে বড় বাধা আল হিলাল। এই মুহূর্তে লিগের ১৯ ম্যাচ শেষে নাসরের (৪৬ পয়েন্ট) চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে আছে হিলাল। এমতাবস্থায় হিলালে বেনজেমার যোগদান ক্লাবটির আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে। ফলে সৌদি আরবে রোনালদোর শিরোপা খরা অবসানের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে। এমন সব কারণে এই দলবদল নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিলেন রোনালদো। শেষ পর্যন্ত প্রতিবাদে গতকালের ম্যাচ বয়কট করে বসেন পর্তুগিজ মহাতারকা। 

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর