চ্যাম্পিয়নস লিগে আবার সিটি-মাদ্রিদ

ডিসেম্বরে একবার মুখোমুখি হয়েছিল, মার্চে আবার দুই দল মুখোমুখি হচ্ছে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম

ম্যানচেস্টার সিটি আর রেয়াল মাদ্রিদের অবস্থা এমন হয়েছে যে, অন্তত একবার একে অন্যের মুখোমুখি না হলে যেন তাদের চ্যাম্পিয়নস লিগের সূচি সম্পূর্ণ হয় না!

শুধু ২০২০-২১ চ্যাম্পিয়নস লিগ বাদ দিলে সর্বশেষ সাত বছরের বাকি প্রতিটিতেই চ্যাম্পিয়নস লিগে দেখা হয়েছে দুই দলের। এই বছরের চ্যাম্পিয়নস লিগেও গ্রুপ পর্বে ডিসেম্বর দুই দল মুখোমুখি হয়েছিল। কিন্তু নিওনে আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র নিশ্চিত করে দিল, এবার একবার মুখোমুখি হয়েই শেষ হচ্ছে না দুই দলের লড়াই। মার্চে শেষ ষোলোতেও মুখোমুখি হচ্ছে তারা।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রেয়াল মাদ্রিদ আবার পড়েছে ম্যানচেস্টার সিটির সামনে। ওদিকে বার্সেলোনার প্রতিপক্ষ আরেক ইংলিশ দল নিউক্যাসল।

একেবারে শক্তিতে-নিক্তিতে সমানে সমান দুই দলের লড়াই খুঁজতে গেলে আজ চ্যাম্পিয়নস লিগের ড্রতে চেলসি-পিএসজির কথাও বলতে হবে। এর বাইরে লিভারপুলের প্রতিপক্ষ গালাতাসারাই, আর্সেনালের সামনে পড়ছে লেভারকুসেন। এই মৌসুমের চমক বোদো/গ্লিমট পেয়েছে স্পোর্তিং ক্লুব দো পর্তুগালকে (স্পোর্তিং সিপি)। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ পাচ্ছে টটেনহ্যামকে।

শুধু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র-ই নয়, আজকের ড্র ঠিক করে দিয়েছে প্রতিটি দলের টুর্নামেন্টের বাকি অংশের সম্ভাব্য গতিপথও। বার্সেলোনা, নিউক্যাসল, চেলসি, পিএসজি, লিভারপুল, গালাতাসারাই, আতলেতিকো, টটেনহ্যাম পড়েছে এক ভাগে। অর্থাৎ, বার্সেলোনা/নিউক্যাসল, আর চেলসি/পিএসজি ম্যাচ দুটির জয়ী দলগুলো খেলবে কোয়ার্টার ফাইনালে। সেখানে জয়ী দল সেমিফাইনালে কাদের পাবে সেটা নির্ভর করবে লিভারপুল/গালাতাসারাই আর আতলেতিকো/টটেনহ্যামের দিক থেকে কারা উঠে আসে তার ওপর।

অন্যদিকে মাদ্রিদ-সিটি ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে স্পোর্তিং-বোদো/গ্লিমটের মধ্যে জয়ী দলের সঙ্গে। সেখানে জয়ী দল উঠবে সেমিফাইনালে। সেখানে তাদের সামনে দাঁড়াবে বায়ার্ন-আতালান্তা আর আর্সেনাল-লেভারকুসেনের ভাগ থেকে উঠে আসা দল।  

শেষ ষোলোর প্রথম লেগ ১০ ও ১১ মার্চ, দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ।

এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাধীন কমিশন দেখতে পেয়েছে, ম্যান সিটি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো...
ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল এক প্রতিবেদনে জানিয়েছে, এই হাসপাতালে বছরে ৪০০ ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য একই ছাদের নিচে চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সব...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর