ইসরায়েলকে বড় শাস্তি দিল ফিফা

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম

অনেকদিন আগেই ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল ফিলিস্তিন। সেই দাবি নিয়ে ফিফা কোনো পদক্ষেপ না নিলেও এবার ইসরায়েল ফুটবলকে শাস্তি প্রদান করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা(ফিফা)। 

বৈষম্যবিরোধী নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে(আইএফএ) আর্থিক জরিমানা করেছে ফিফা। আইএফএ-কে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা। 

গতকাল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএফএ বর্ণবাদী আচরণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ক্লাব বেইতার জেরুজালেমের সমর্থকদের ধারাবাহিক বর্ণবাদী আচরণের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়াকে গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।

ফিফা জানায়, এই ধরনের আচরণ ফুটবলের নৈতিকতা ও শৃঙ্খলার পরিপন্থী।

জরিমানার পাশাপাশি আইএফএকে সতর্কবার্তা এবং বৈষম্যবিরোধী বার্তা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানার একটি অংশ বৈষম্য প্রতিরোধে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করতে হবে বলে জানানো হয়েছে।

মূলত সমর্থকদের ‘ফরএভার পিওর’ স্লোগান ব্যবহার এবং আরব খেলোয়াড়দের উদ্দেশে ‘সন্ত্রাসী’ বলে কটূক্তি করার কারণেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিফা।

এছাড়া শাস্তির অংশ হিসেবে আগামী তিনটি ফিফা প্রতিযোগিতার হোম ম্যাচে ইসরায়েল ফুটবল সংস্থাকে ‘ফুটবল বিশ্বকে এক করে – বৈষম্য নয়’ বার্তাসংবলিত বড় ও দৃশ্যমান ব্যানার প্রদর্শন করতে হবে।  

ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর