বাংলাদেশের বাকিরা রোনানকে পাস দেননি? কড়া হুঁশিয়ারি ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৯:০৩ এএম

ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে গতকাল মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন রোনান সুলিভান।

ম্যাচে বাংলাদেশ যেভাবে দাপট দেখিয়ে পাকিস্তানকে নাচিয়ে ছেড়েছে, তাতে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত। তবে ফিনিশিংয়ে ব্যর্থতা, লক্ষ্যভ্রষ্ট শট কিংবা পাকিস্তানের রক্ষণভাগের দৃঢ়তার কারণে সেটা হয়ে ওঠেনি। এসবের মধ্যেই গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশি সমর্থকেরা। তাদের দাবি, রোনান সুলিভান সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পাননি। আর সেটা পেলে আরও বেশি গোল করতে পারতেন প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলতে নামা রোনান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হলে সেটি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কান পর্যন্ত পৌঁছেছে। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও। আমিনুল হক জানিয়েছেন, স্থানীয় কিংবা বংশোদ্ভূত খেলোয়াড় হোক, সবাইকে একে অন্যের ওপর আস্থা রেখে খেলতে হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে বাফুফে সভাপতির সঙ্গেও আলাপ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে শুরুতে যুবাদের অভিনন্দন জানিয়ে আমিনুল হক লিখেছেন, ‘সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য আমি ছেলেদের অভিনন্দন জানাই। তবে একজন সাবেক খেলোয়াড় এবং দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি শুধু একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে, ফুটবলে সাফল্য ব্যক্তিগত নৈপুণ্যে নয়, বরং দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার মাধ্যমেই অর্জন করা সম্ভব।’

এরপরই রোনানের বিষয়টি তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আমার মনে হয়েছে আজকের জয়ের নায়ক রোনান-কে আরও সুযোগ করে দেওয়া যেত, কিন্তু সেখানে টিম কম্বিনেশন ও কমিউনিকেশনের কিছুটা অভাব স্পষ্ট দেখা গিয়েছে। মাঠে সবাইকে একে অপরের ওপর সমানভাবে আস্থা রেখে খেলতে হবে—সে স্থানীয় হোক, কিংবা বংশোদ্ভূত খেলোয়াড়। জন্মস্থান, বেড়ে ওঠা যেখানেই হোক না কেন, যারা দেশের জন্য লাল-সবুজের জার্সি গায়ে জড়ান তারা সকলেই বাংলাদেশি।’

পোস্টের শেষ অংশে তিনি যোগ করেন, ‘যেকোনো খেলায় দেশের পতাকা ও দলের স্বার্থই যেন সকল ব্যক্তিগত লক্ষ্য অর্জনের ঊর্ধ্বে থাকে, এ চিন্তাধারা আমাদের আন্তর্জাতিক ফুটবলীয় সাফল্য অর্জনের জন্য অপরিহার্য।’

বিষয়টি নিয়ে এরই মধ্যে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেছেন আমিনুল, সেটাও জানানো হয়েছে একই পোস্টের মন্তব্যের ঘরে। অ্যাডমিনের বরাতে ওই কমেন্টে লেখা হয়েছে, ‘মাননীয় প্রতিমন্ত্রী ইতোমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন, এবং বাফুফে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন।’

নারী সাফে হ্যাটট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল-সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। 
আর্জেন্টিনা কোচ এটাও জানিয়েছেন, শুধু অভিজ্ঞতার জন্য কাউকে দলে রাখা হবে না। অনুশীলনের সময় কোনো খেলোয়াড়কে শারীরিকভাবে পুরোপুরি ফিট মনে না হলে, তাঁর ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত নিতে প্রস্তুত স্কালোনি ও...
উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
১৯৯৪ সাল, দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপ ট্রফি না পাওয়ার খরায় ভুগছিল 'জোগো বোনিতো'র দেশ ব্রাজিল। সেবার যুক্তরাষ্ট্রের মাটিতে বসেছিল বিশ্বকাপের আসর, আর সেই যুক্তরাষ্ট্রই ব্রাজিলের জন্য বয়ে এনেছিল সৌভাগ্য। ২৪...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর