বিশ্বকাপে ব্রাজিলকে ‘ফেবারিট’ মনে করছেন না ভিনিসিয়ুস

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি খেলতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে গেছেন দুই দলের ফুটবলাররা। সেখানে গতকাল বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভিনিসিয়ুস জুনিয়র।

একদিকে যেমন ফ্রান্সের বিপক্ষে আজকের ম্যাচটি নিয়ে কথা বলেছেন, তেমনি অভিমত জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপ নিয়েও। রেয়াল মাদ্রিদে খেলা এ তারকা উইঙ্গারের মতে, আসন্ন বিশ্বকাপ জয়ের দৌড়ে ব্রাজিল ফেবারিট নয়। তবে ক্লাবের হয়ে যেমন সাফল্য পেয়েছেন, সেটা জাতীয় দলের হয়েও এনে দিতে চান তিনি।

চলতি মৌসুমে উত্থান-পতন দুই-ই দেখেছেন ভিনিসিয়ুস। মৌসুমের শুরুতে টানা ১৬ ম্যাচে গোল পাননি তিনি। এতে মাদ্রিদ সমর্থকদের একাংশের রোষানলেও পড়েছিলেন। তবে দুঃসময় কাটিয়ে ঠিকই ঘুরে দাঁড়ান ২৫ বছর বয়সী এ উইঙ্গার। চলতি মৌসুমে মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।

ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত দুবার চ্যাম্পিয়নস লিগ ও দুবার লা লিগার শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে অর্জনের পাল্লাটা এখনো খালি ভিনিসিয়ুসের। ব্রাজিলের জার্সিতে ৪৫ ম্যাচ খেলা ভিনিসিয়ুসের নামের পাশে মোটে ৮ গোল। তবে মাদ্রিদের সেই ফর্ম এবার জাতীয় দলেও টেনে আনতে চান তিনি।

এ প্রসঙ্গে ভিনিসিয়ুস বলেছেন, ‘রেয়ালের হয়ে আমি যা করি, সেটাই ব্রাজিল জাতীয় দলের হয়েও করতে চাই। এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। এখানে (জাতীয় দলে) খেলা সবসময় আমার স্বপ্ন ছিল, আর আমি চাই আমাদের দেশকে গর্বিত করতে এবং পুরো জাতিকে আনন্দ দিতে।’

সর্বশেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে থেমে যায় ব্রাজিলের যাত্রা। তাতে শিরোপা খরা বাড়তে বাড়তে দুই যুগ হয়ে গেছে। সেই খরা কাটানো যে সহজ হবে না, সেটা ভালো করেই জানেন ভিনিসিয়ুস। পাশাপাশি ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় পাঁচ বারের চ্যাম্পিয়নদের তিনি ফেবারিটদের তালিকাতেই রাখছেন না। এ প্রসঙ্গে ভিনিসিয়ুস বলেছেন, ‘সাম্প্রতিক ফলাফল বিবেচনায়, আমার মনে হয়, আমরা (ব্রাজিল) ফেবারিট নই।’

নিজেদের ফেবারিট মনে না করলেও বিশ্বকাপ জিততে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিতে চান, এমনটাই জানিয়েছেন ভিনিসিয়ুস, ‘কিন্তু জাতীয় দলের (ব্রাজিলের) জার্সির ওজন এবং আমাদের দলে যে খেলোয়াড়রা আছে… আমাদের শুধু একসঙ্গে থাকতে হবে। কার্লো আনচেলত্তি কোচ হওয়ার পর কীভাবে খেলতে হবে, সে বিষয়ে আরও ভালো ধারণা পেয়েছি। এতে আমাদের ওপর থেকে অনেক চাপ কমে গেছে।’

ভিনিসিয়ুস আরও বলেছেন, ‘আমি জানি আমি কী করতে পারি এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে কতটা পরিশ্রম করেছি। ব্রাজিলকে আবার শীর্ষে তুলতে আমরা সর্বস্ব উজাড় করে দেব। আমরা ফেবারিট হতে চাই না—আমরা চাই ব্রাজিলই শীর্ষে থাকুক।’

নারী সাফে হ্যাটট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল-সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। 
ফুটবল বিশ্বকাপ, এখানে ফেভারিটরা আসে ট্রফি জয়ের জন্য আর আন্ডারডগরা আসে নিজেদের প্রমাণ করতে। এই সবুজ গালিচার ইতিহাসে এমন সময়ও এসেছে যখন পুরো ফুটবল দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। বড় বড় পরাশক্তিদের মাটিতে...
আর্জেন্টিনা কোচ এটাও জানিয়েছেন, শুধু অভিজ্ঞতার জন্য কাউকে দলে রাখা হবে না। অনুশীলনের সময় কোনো খেলোয়াড়কে শারীরিকভাবে পুরোপুরি ফিট মনে না হলে, তাঁর ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত নিতে প্রস্তুত স্কালোনি ও...
উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর