বিশ্বকাপের আগে মর্যাদাপূর্ণ বিশেষ পুরস্কার জিতলেন মেসি

আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:২০ পিএম

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নতুন একটি পুরস্কার যোগ হয়েছে লিওনেল মেসির শো-কেসে। স্পেনের বিশেষ মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার’ জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর মধ্য দিয়ে ফুটবলারদের মধ্যে এককভাবে এই পুরস্কার জেতার অনন্য কীর্তি গড়লেন মেসি।  

প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ডের মাধ্যমে মূলত শিল্প, সাহিত্য, সমাজবিজ্ঞান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। এবার সেই সম্মান পেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে মেসির বিভিন্ন কার্যক্রমের জন্য এ পুরস্কার জেতেন মেসি। ফাউন্ডেশনটির সভাপতি তেরেসা পেরালেসসহ কয়েকজন সদস্য নিয়ে গঠিত বিচারক প্যানেল ভোটের মাধ্যমে মেসিকে এ বছরের পুরস্কারের জন্য নির্বাচিত করে।

মেসিকে নির্বাচিত করার বিষয়ে বিচারক প্যানেল এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘তাঁর অসাধারণ প্রতিভা, ব্যতিক্রমী ক্রীড়া ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে দীর্ঘদিন ধরে পরিচালিত প্রশংসনীয় মানবিক কর্মকাণ্ডের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড় লিওনেল মেসি মাঠে তাঁর আদর্শ আচরণ, ধারাবাহিকতা, বিনয় এবং দলগত খেলার প্রতি অঙ্গীকারের জন্যও সবার শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন।’

মেসির আগে প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, সাবেক ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন মিখায়েল শুমাখার, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং ম্যারাথন কিংবদন্তি এলিউড কিপচোগে।

আর ফুটবলারদের মধ্যে ২০১২ সালে যৌথভাবে এ সম্মাননা জিতেছিলেন শাভি এরনান্দেস ও ইকার ক্যাসিয়াস। এছাড়া ২০১০ সালে পুরস্কারটি জিতেছিল স্পেন জাতীয় ফুটবল দল। এই প্রথম কোনো একক ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন মেসি।

বিশেষ এ সম্মাননা পুরস্কার জিতে নিজের অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেছেন, ‘হ্যালো, আমরা ইতোমধ্যেই জাতীয় দলের সঙ্গে কানসাস সিটিতে অবস্থান করছি। তবে আজ (বুধবার) সকালে ঘুম থেকে উঠে দেখলাম ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার’ পাওয়ার জন্য অভিনন্দন জানিয়ে অসংখ্য বার্তা এসেছে। সত্যি বলতে, এই স্বীকৃতি পেয়ে আমি ভীষণ গর্বিত। কারণ এই পুরস্কারের গুরুত্ব অনেক বেশি। আর এটি শুধু মাঠে আমার পারফরম্যান্সের জন্য নয়, মাঠের বাইরের কাজগুলোকেও স্বীকৃতি দিয়েছে। আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ।’

গতকালের আলোচিত এ ম্যাচে বল দখলের লড়াইয়ে দুদল সমানে-সমান লড়লেও আক্রমণে ঢের এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কিন্তু কাজের কাজ গোল আদায় করতে পারেননি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। উল্টো ম্যাচের ৮৬ মিনিটে...
বিশ্বকাপের বাকি মাত্র আর ১০ দিন। ইতোমধ্যে একাধিক দলই আয়োজক দেশেই পৌঁছে গিয়েছে। ৪৮ দলের বিশ্বকাপে সব দলই আলাদা আলাদা বেস ক্যাম্পে নিজেদের প্রস্তুতি সারবে। আর্জেন্টিনা গত ৩১ মে যুক্তরাষ্ট্রের কানসাস...
ফুটবল বিশ্বকাপ, এখানে ফেভারিটরা আসে ট্রফি জয়ের জন্য আর আন্ডারডগরা আসে নিজেদের প্রমাণ করতে। এই সবুজ গালিচার ইতিহাসে এমন সময়ও এসেছে যখন পুরো ফুটবল দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। বড় বড় পরাশক্তিদের মাটিতে...
আর্জেন্টিনা কোচ এটাও জানিয়েছেন, শুধু অভিজ্ঞতার জন্য কাউকে দলে রাখা হবে না। অনুশীলনের সময় কোনো খেলোয়াড়কে শারীরিকভাবে পুরোপুরি ফিট মনে না হলে, তাঁর ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত নিতে প্রস্তুত স্কালোনি ও...
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আমিন বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি এবং ডাকাতি ও বন্যপ্রাণী...
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তাঁর সঙ্গে পদত্যাগ করেছেন কমিশনের চার কমিশনারও।
এ বছর দেশীয় সংস্থাগুলো থেকে দুই বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক ড্রোন কিনছে ভারত। দেশটি এর আগে এত বেশি মূল্যের সামরিক ড্রোন কেনেনি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখন্ডে আসতে পারেনি। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর