ঘানার বিপক্ষে হ্যারি কেইনদের কালা জাদু করার অভিযোগ  

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

আধুনিক যুগে এসে অনেকেই হয়ত কালা জাদুতে বিশ্বাস করবেন না। তবে বিশ্বকাপে গতকাল ঘানা ও ইংল্যান্ডের ম্যাচের পর আলোচনায় ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু। শক্তিশালী থ্রি লায়ন্সদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ঘানা, যা তাদের জয়েরই সমান বলা চলে। 

অন্তত শেষ বাঁশি বাজার পর ঘানার ফুটবলারদের উদযাপন তা-ই বলে। ইংলিশদের এমন পারফর‍্যমান্সের পর আলোচনায় ঘানার স্বঘোষিত ওঝা নানা কওয়াকু বোনসাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ঘানার এই ওঝা (উইচ ডক্টর) দাবি করেছিলেন যে তিনি ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচের আগে হ্যারি কেইনের ওপর অভিশাপ দিয়েছেন। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড অধিনায়কের হতাশাজনক পারফরম্যান্সের পর সেই দাবিটি অনেকের কাছেই অদ্ভুতভাবে সত্য বলে মনে হয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ইংল্যান্ড যখন বেশ আত্মবিশ্বাসী, তখন ঘানার বিপক্ষে অপ্রত্যাশিত ড্র। পুরো ম্যাচে ১৯টি শট নিলেও একটিও গোল করতে পারেনি ইংলিশরা।

ম্যাচের শেষ দিকে নিকো ও'রাইলির হেড বারপোস্টে লেগে কেইনের সামনে চলে এলে গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক বাঁ পায়ে বলটি বারের অনেক ওপর দিয়ে মারেন, যা বোস্টন স্টেডিয়ামে উপস্থিত সবাইকে রীতিমত অবাক করেছে। 

কেইনের মতো একজন নির্ভরযোগ্য ফরোয়ার্ডের এমন অস্বাভাবিক মিসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত মজা করে বলতে শুরু করেন যে, হয়তো সত্যিই ওঝার অভিশাপ কাজ করেছে।  

ঘানার ওঝা নানা কওয়াকু বোনসাম। ছবি: সংগৃহীত

২০১৪ বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর হাঁটুর চোটের জন্যও ঘানার সেই ওঝা নিজেকে দায়ী বলে দাবি করেন। কালা জাদুর ব্যাপারে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে বোনসাম ম্যাচের আগে বলেন, ‘আমি হ্যারি কেইনের ওপর কাজ করছি। আমি কী করতে সক্ষম তা আগেই দেখিয়েছি, তাই জানি তাকে থামাতে কী করতে হবে। আমার ভবিষ্যদ্বাণীগুলো খুবই বিখ্যাত।’   

ঘানার এই ওঝা ম্যাচের আগেই জানিয়েছিলেন কেইন তার দেশের বিপক্ষে ভালো খেলবেন না। এই ব্যাপারে ডেইলি স্টারকে বোনসাম বলেন, ‘আমি তার গুরুতর চোট চাই না। শুধু এতটুকুই চাই যে সে যেন আমার দেশের বিপক্ষে ভালো খেলতে না পারে। আমি আমার কাজ করব, যাতে তা ঘানাকে সাহায্য করে।’ 

এই অভিশাপের খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিখ্যাত মানসিক শক্তিবিদ ও জাদুকর ইউরি গেলার প্রতিশ্রুতি দেন যে তিনি কেইনকে যেকোনো নেতিবাচক জাদু বা আধ্যাত্মিক প্রভাব থেকে রক্ষা করবেন।

ঘানার ওঝা অভিশাপ নিয়ে ডেইলি স্টারকে বলেন, ‘আমি এটা বাতিল করে দেব, আমি সেটা পারি। ম্যাচের আগে আমি ভাইব্রেশন (কম্পন) পাঠাব। আমার সব শক্তি, সব জ্ঞান এবং সব ক্ষমতা ব্যবহার করব যাতে নেতিবাচক শক্তি(ঘানাকে হারাতে) হ্যারি কেইনের ওপর প্রভাব ফেলতে না পারে।’ 

অবশ্য ইংলিশ ফ্যানদের জন্য ভালো সংবাদ দিয়েছেন বোনসোম। ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে কেইনকে মুক্তি দেওয়ার কথা জানিয়ে নানা কওয়াকু বোনসাম বলেন, ‘আমি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তি। আমি এখন হ্যারি কেইনকে মুক্ত করে দিচ্ছি, যাতে সে পরের ম্যাচে গোল করতে পারে।’

মেজর কোনো আন্তর্জাতিক বা মহাদেশীয় ট্রফি না জিতেও হ্যারি কেইনের এই ব্যালন ডি’অর জয় কি সত্যিই নায্য ছিল? নাকি অন্য কেউ এই পুরস্কারের বেশি যোগ্য ছিলেন?
কেইনের আগে ইংল্যান্ডের কেউ সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন ২০০১ সালে। সেবার বর্ষসেরা খেলোয়াড়ের মর্যাদার এই ট্রফিটি পান মাইকেল ওয়েন। আর সব মিলিয়ে স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান ও ওয়েনের...
আগামীকাল সোমবার রাতে লন্ডনের মঞ্চে যখন খামটা খোলা হবে, তখনই জানা যাবে ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কারটা কার হাতে উঠবে। প্রাথমিক তালিকাটা ৩০ জনের হলেও, চলুন জেনে নেওয়া যাক- ২০২৬...
ওই প্রতিবেদন অনুসারে, নভেম্বরের ফিফা উইন্ডোতে উরুগুয়ে এবং কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই সময়ই স্কালোনির সঙ্গে চুক্তি সেরে ফেলার কথা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।
টঙ্গীর উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে...
জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। 
জাপান সফরের অংশ হিসেবে জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর