আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ এএম

ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আল-জাজিরা বলছে, শনিবার থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপী খামেনির জানাজা ও স্মরণসভা অনুষ্ঠিত হবে প্রতিবেশী ইরাকসহ ৫টি শহরে। প্রায় দেড় থেকে ২ কোটি মানুষের সমাগমের আশা করছে কর্তৃপক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাৎক্ষণিকভাবে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়। সেইসাথে ৭ দিনের সাধারণ ছুটি। 

পরে ৪ মার্চ থেকে ৩ দিনের বিদায় অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। তবে মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় তা স্থগিত করা হয়। 

৪ মাসের বেশি সময় পর এবার প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও শেষ বিদায় ঘিরে ৬ দিনের রাষ্ট্রীয় আয়োজন করতে যাচ্ছে ইরান। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে।

স্থানীয় একজন বলেন, আলী খামেনির অনুপস্থিতি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গত ৩৭ বছর ধরে তিনি একজন সহানুভূতিশীল ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তাই তার শূন্যতা দীর্ঘদিন পূরণ হওয়ার নয়।

সোমবার তেহরানের রাজপথে একটি শোক মিছিল বের হবে। পরবর্তীতে এই কর্মসূচি ইরানের পবিত্র শহর কোম হয়ে ইরাকের নজফ ও কারবালায় গড়াবে। 

কর্মসূচির শেষ ধাপে ৯ জুলাই আলী খামেনির মরদেহ তার জন্মস্থান মাশহাদে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

ইরান সরকারের ধারণা, জানাজা ও দাফনের বিভিন্ন পর্বে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া অংশ নেবেন ৯০টি দেশের ধর্মীয় নেতা। 

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। আহত ১১ হাজারের বেশি। উদ্ধার অভিযান, রোগ সংক্রমণের শঙ্কা, জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি ধারা। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, চুক্তির...
দল শেষ ১৬ নিশ্চিত করার পর মেক্সিকো সিটিতে ভক্তদের তুমুল উদ্‌যাপনের মধ্যে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনই এগিয়ে যাওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক...
সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে। যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। আর খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক শূন্য ছয় শতাংশ। এর মধ্যে বেড়েছে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও ভোজ্য তেলের দাম। ফলে...
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন এক মা। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা বলছেন, নির্ধারিত সময়ের আগে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় জটিলতা...
যোগ করা সময়ে রামোসের গোলে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল। নকআউট পর্বে ক্যারিয়ারে প্রথমবার গোল পেলেন রোনালদো।
 ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে বড় জয় স্পেনের। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে, জায়গা করে নিয়েছে শেষ ষোলতে। স্পেনের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেলো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর