ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, মারা গেল দুটি 

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:২৬ এএম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন এক মা। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা বলছেন, নির্ধারিত সময়ের আগে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় জটিলতা দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার বিকেল ৫টার পর হাসপাতালের লেবার ওয়ার্ডে অস্ত্রোপচার ছাড়াই শিশুগুলো জন্মগ্রহণ করে। শিশুগুলোর মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে সন্তান। এদের মধ্যে দুই শিশু মারা গেছে। 

শিশুগুলোর বাবার নাম মাহামুদুল হাসান ডলার। তিনি ফরিদপুর জেলা সদরের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা আবুল বেপারীর ছেলে। 

পরিবারের সাথে কথা বলে জানা যায়, দেড় বছর আগে নগরকান্দা উপজেলার বড় কাজুলী গ্রামের চাঁদনী বেগমের সাথে বিয়ে হয় মাহামুদুল হাসান ডলারের। এক পর্যায়ে জানতে পারেন চাঁদনীর গর্ভে পাঁচটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শে নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগে বাঁচ্চাগুলো প্রসব করানোর প্রস্তুতি নেওয়া হয়। 

সরেজমিনে দেখা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডে চারটি শিশু চিকিৎসাধীন রয়েছে। তাঁদের প্রত্যেককে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ইনকিউবেটর সংকট থাকায় স্বজনেরা কোলে রেখে অক্সিজেন দিচ্ছেন। পরে আরও এক শিশু মারা যায়। 

হাসপাতালটির লেবার ওয়ার্ডের জ্যেষ্ঠ নার্স মিনতি সরকার জানান, বিকেল ৪টা ১০ মিনিটে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ২০ মিনিটে প্রথম বাচ্চা প্রসব করেন। এরপর ৩০ মিনিটের মধ্যে বাকি ৪টি বাচ্চা প্রসব করেন। 

তিনি বলেন, বাচ্চাগুলো ২৮ সপ্তাহের সময়ে অস্ত্রোপচার ছাড়াই জন্মগ্রহণ করেছে, কিন্তু স্বাভাবিকভাবে ৪০ সপ্তাহে হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করায় বাঁচ্চাগুলোর ওজন ৫'শ গ্রাম থেকে ৭'শ গ্রামের মধ্যে রয়েছে। আবার কারও চোখ ফোটেনি, সবকিছু মিলে বাঁচ্চাগুলো অস্বাভাবিক বলা যায়। এছাড়া মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাঁর রক্তের প্রয়োজন।

জীবিত নবজাতকগুলোর দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানান নবজাতক ও শিশু ওয়ার্ডের দায়িত্বরত শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক পৃথ্বীরাজ পাল চৌধুরী বলেন, এখানে ৫টা বাচ্চার মধ্যে  দুই মারা গেছে, বাকিদের অবস্থা সংকটাপন্ন রয়েছে। তাদের এনআইসিইউ সাপোর্ট প্রয়োজন কিন্তু আমাদের এখানে এনআইসিইউ নেই। আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা জানিয়েছি, কিন্তু পরিবার সিদ্ধান্তহীনতায় রয়েছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল...
উপজেলার বড় দূর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে সোমবার দুপুরে  অনুমোদনহীন চিপস কিনে খাওয়ার পর তাদের মধ্যে খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থ...
কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন পাপেটম্যান, মুস্তাফা মনোয়ার। শিল্পাঙ্গণের বহুমাত্রিক বিরল প্রতিভা, শিল্পগুরু, দেশের কৃতি...
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশ থেকে এক নবজাতক কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কেউ শিশুটিকে ফেলে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে...
সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে। যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। আর খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক শূন্য ছয় শতাংশ। এর মধ্যে বেড়েছে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও ভোজ্য তেলের দাম। ফলে...
ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আল-জাজিরা বলছে, শনিবার থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপী খামেনির জানাজা ও স্মরণসভা অনুষ্ঠিত হবে প্রতিবেশী...
যোগ করা সময়ে রামোসের গোলে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল। নকআউট পর্বে ক্যারিয়ারে প্রথমবার গোল পেলেন রোনালদো।
 ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে বড় জয় স্পেনের। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে, জায়গা করে নিয়েছে শেষ ষোলতে। স্পেনের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেলো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর