আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। এরপরও আকাশি-সাদা জার্সিতে মেসিকে আরেকটা ম্যাচ খেলতে দেখা যাবে। আগামী ৬ অক্টোবর মেসির সম্মানে বিদায়ী ওই ম্যাচটি আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
মেসির ওই বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা আরও দুটি ম্যাচ খেলবে। আগামী ১লা অক্টোবর বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবেন স্কালোনির শিষ্যরা। এ দুটি ম্যাচে মেসি খেলবেন না। মেসি শুধু বিদায়ী ম্যাচের একাদশেই থাকবেন।
মেসি নেই, বলিভিয়ার বিপক্ষে ঠিক কোন একাদশ নিয়ে খেলতে নামছে আর্জেন্টিনা? দেশটির সংবাদমাধ্যম তেইসে স্পোর্তস এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন অনুসারে, বলিভিয়ার বিপক্ষে ৪-৪-২ ফর্মেশনে খেলতে দেখা যেতে পারে আর্জেন্টিনাকে।
যেখানে ডিফেন্সে পাপে গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস ও ফাকুন্দো মেদিনা। মিডফিল্ডে পালাসিওস, আলেক্সিস মাক আলিস্তার ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর পাশাপাশি দেখা যাবে নিকো পাসকে। আর সবার সামনে থাকবেন দুই স্ট্রাইকার লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস। গোলপোস্টের নিচে যথারীতি এমিলিয়ানো মার্তিনেসের ওপরই ভরসা রাখছেন স্কালোনি।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস।
ডিফেন্ডার: পাপে গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস ও ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: পালাসিওস, আলেক্সিস মাক আলিস্তার, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও নিকো পাস।
ফরোয়ার্ড: লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস।



