দলে কোনো স্বীকৃত ‘নাম্বার নাইন’ নেই, কয়েকদিন আগে এমন আক্ষেপের কথা জানিয়েছিলেন থমাস ডুলি। সঙ্গে এটাও জানিয়েছিলেন ফিফা আসিয়ান কাপ শুরুর আগেই একটা সমাধান বের করবেন তিনি।
আজ শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে আক্রমণভাগে ডুলি সুযোগ দিয়েছেন ফারহান আলী ওয়াহিদকে। ইংল্যান্ডে বেড়ে ওঠা এ তরুণের এটাই হতে যাচ্ছে জাতীয় দলে প্রথম ম্যাচ।
আক্রমণভাগে ফারহান আলী ওয়াহিদের সঙ্গে সুযোগ পেয়েছেন রাকিব হোসেন ও ফাহামেদুল ইসলাম। মিডফিল্ডে অনুমিতভাবেই একাদশে আছেন হামজা চৌধুরী ও শমিত সোম। এই দুই বংশোদ্ভুত ফুটবলারের সঙ্গে মধ্যমাঠে আছেন সোহেল রানা সিনিয়র।
রক্ষণভাগে দুই প্রান্তে সাদ উদ্দিন ও জায়ান আহমেদের ওপর আস্থা রেখেছেন ডুলি। তপু বর্মণ না থাকায় সেন্টারব্যাকে তারিক কাজীর সঙ্গে কে থাকেন, সেটা ছিল বড় প্রশ্ন। এখানে শাকিল আহাদ তপুকে সুযোগ দিয়েছেন বাংলাদেশ কোচ। আর গোল পোস্টের নিচে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ।
বাংলাদেশ একাদশ:
গোলকিপার: মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: সাদ উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ।
মিডফিল্ডার: হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র, শমিত সোম।
রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম, ফারহান আলী ওয়াহিদ।



