নতুন ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ মৌসুমে ২৬ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।

এমএলএসে একাধিক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি আছে মোটে ৬ ফুটবলারের। সেই তালিকায় এবার নাম লেখালেন মেসি। তবে মেসি ছাড়া আর কেউ টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিততে পারেননি। চলতি মৌসুমে এমএলএসে ৩১ ম্যাচ খেলে লিগে সর্বোচ্চ ২৬টি গোল করেছেন ৩৯ বছর বয়সী এ কিংবদন্তি। এর মধ্যে ২৯টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি।

শুধু নিজে গোল করেননি মেসি। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও মেসি ছিলেন অনন্য। চলতি মৌসুমে ১৭টি অ্যাসিস্ট করেছেন মেসি। অর্থাৎ ৩১ ম্যাচ খেলে ৪৩ গোলে অবদান রেখেছেন মেসি, যা লিগে সর্বোচ্চ।

আজ রোববার সকালে লিগের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল মায়ামি। শার্লট এফসির বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩-৩ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি। এ ম্যাচে মেসি কোনো গোল না পেলেও তাঁর গোল্ডেন বুট জয়ে কোনো সমস্যা হয়নি।

মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে ২২ গোল নিয়ে দুইয়ে এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসা। আর ২১ গোল নিয়ে তৃতীয় হয়েছেন ন্যাশভিল এসসির স্ট্রাইকার স্যাম সারিজ।

পুরো মৌসুমে মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ইন্টার মায়ামি। ফলে প্লে-অফে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি টানা চতুর্থবারের মতো কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও জায়গা করে নিয়েছে দলটি।

এর আগে ২০২৫ মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সেবার দ্বিতীয় সর্বোচ্চ ২৪ গোল করেছিলেন দেনিস বুয়াঙ্গা ও স্যাম সারিজ। গত মৌসুমেও ১৯টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও জিতেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী  মহাতারকা।

ওদিকে সাম্প্রতিক সময়ে ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হচ্ছিল না। বিষয়টি মাথায় রেখেছেন রেয়াল মাদ্রিদ কোচও। মরিনিও সাফ জানিয়ে দিয়েছেন, ভিনিসিয়ুসের ফেরার দরজা খোলা থাকলেও একাদশে জায়গা...
আজ সকালের সেশনে দিনের অষ্টম ওভারেই চোট পান সাদমান। আমির জাঙ্গুর ফাইন লেগে ঠেলে দেওয়া বলটি ধরতে দৌড়েছিলেন সাদমান। কিন্তু বলটি ধরার সময় পা পিছলে যায় তাঁর। এতে বাঁ পায়ের গোড়ালিতে চোট লাগে সাদমানের। এ...
তবে তর্কযোগ্যভাবে পর্তুগালের ইতিহাসের সেরা খেলোয়াড়কে এমন তিক্ততায় বিদায় দিতে চায় না পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। রোনালদোর সম্মানে বিশেষ বিদায়ী সংবর্ধনা আয়োজন করতে যাচ্ছে দেশটির ফুটবলের...
বাংলাদেশের সেই অপেক্ষা পূরণের মিশন শুরু হচ্ছে আজ থেকে। জাতীয় স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ভুটানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন জামাল ভূঁইয়া, সাদ উদ্দীন, ফয়সাল...
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
একদিকে শ্রমিকদের দাবি, মাসে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি। অন্যদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, রাজনৈতিক তৎপরতা ও অর্থায়নের অভিযোগ। এসব অভিযোগের অর্থের উৎস খুঁজতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সাবেক মন্ত্রী,...
হিমালয়ে অন্তত ২০০টি হ্রদ চরম ঝুঁকিতে। যা টাইম বোমার মতো বিস্ফোরণের অপেক্ষায় আছে। গবেষণা সংস্থাগুলো বলছে, ব্রহ্মপুত্র, গঙ্গা ও তিস্তার সাথে যুক্ত হ্রদগুলো ভাঙলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার নদীপ্রবাহ ও...
লোডিং...
```html ```

এলাকার খবর