সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরী মণি

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন ধাক্কা খেলেন চিত্রনায়িকা পরী মণি। এবার সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন এই অভিনেত্রী। 

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পরী মণির। শুক্রবার (৬ নভেম্বর) রাতেও নিজের ফেসবুক পেজে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ কিন্তু সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় পরিস্থিতি।

পরী মণির পোস্টার প্রকাশের পরই আপত্তি জানান গণমাধ্যমকর্মীরা। জাতীয় একটি দৈনিকের প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের উদ্দেশে লেখেন, ‘আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’

ওই পোস্টের পর চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যেও বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরী মণিকে অনুষ্ঠানে না রাখার দাবি জোরালো হতে থাকে। শেষ পর্যন্ত গণমাধ্যমকর্মীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অভিনেত্রীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে আয়োজক কমিটি। তাঁদের ভাষ্য, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক ঘটনার ১৭ দিন আগেই পরী মণির সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার চুক্তি হয়েছিল। কিন্তু গণমাধ্যমকর্মীদের অসম্মান করার অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের দাবির প্রতি সম্মান জানিয়েই পরী মণিকে অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁকে ছাড়াই প্রকাশ করা হয়েছে নতুন প্রচার পোস্টার।

তবে এ সিদ্ধান্তের বিষয়ে পরী মণির কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
৪ হাজার কোটি রুপি! হ্যাঁ, ঠিকই শুনেছেন! এই বিশাল বাজেটে তৈরি ‘রামায়ণ’ নিয়ে সিনেমাপাড়ায় রীতিমতো হইচই। কেউ বলছেন, একেবারে নেক্সট লেভেল! আবার কারও মতে, এত টাকা খরচ করে এমন সিনেমা?  একদিকে হলিউডের...
সম্প্রতি আদালত চত্বরে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে এক সংবাদকর্মীর অপ্রীতিকর ঘটনার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা জানান, কিছুদিন...
বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের জুটি মানেই বক্স অফিসে ঝড়। ২০২৩ সালে ‘জওয়ান’ দিয়ে সেই প্রমাণ রেখেছিলেন দুজন। এবার আবারও একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন কিং...
শনিবার রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ২ জন গ্রাম পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে...
অভিষেক হয়েছে মাত্র দুই টেস্ট আগে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছেন, আর তাতেই নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন থেকে সাকিব-তামিম-মুশফিকেরও ওপর থাকবে তাওহীদ হৃদয়ের নাম।
একদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও নির্মাণসামগ্রীর চড়া দাম। অন্যদিকে, মূল্যস্ফীতির চাপে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। খাবার, বাসাভাড়া, চিকিৎসা সব খাতেই বাড়তি খরচ সামলাতে গিয়ে কমছে সঞ্চয়। এসবের প্রভাবে...
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
লোডিং...
```html ```

এলাকার খবর