প্যান্ট সামলাতে সামলাতেই প্রায় আধা কিলোমিটার দৌড়ালেন তিনি

আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:৪৯ পিএম

ক্রিস রবিনসন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিশীল অ্যাথলেটদের একজন। ৪০০ মিটার ড্যাশ, রিলে ও হার্ডলসে পরের অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছেন।

তবে গতকাল যে কারণে ‘হট টপিক’ হয়ে উঠেছেন, সেটা একটু বিব্রতকর বটে। ৪০০ মিটার হার্ডলসে গতকাল শর্টস সামলাতে সামলাতে দৌড়াতে হয়েছে তাঁকে। মজার ব্যাপার, ওই অবস্থাতেও প্রথম হয়েছেন।

গত মঙ্গলবার চেকিয়ার (সাবেক চেক প্রজাতন্ত্র) অস্ত্রাভা গোল্ডেন স্পাইক মিটে নেমেছিলেন রবিনসন। দুর্দান্ত শুরু করে অনেক দূর এগিয়ে যান ২৩ বছর বয়সী দৌড়বিদ। কিন্তু মাঝপথেই বুঝতে পারেন, তাঁর গোপনাঙ্গ আর শর্টসের মধ্যে আটকে থাকছে না। ফলে বারবার হাত দিয়ে শর্টস সামলাতে হচ্ছিল তাঁকে।

যখন হার্ডলের কাছে গিয়ে লাফ দিচ্ছিলেন, তাঁকে নতুন করে শর্টস সামলাতে হচ্ছিল। এভাবে শেষ পাঁচটি হার্ডল পার করেছেন। শর্টস সামলাতে গিয়ে শেষ দুবারে হার্ডলে পা লেগেছিল। কিন্তু এভাবে দৌড়ে যে জিততে পারবেন না তা বুঝতে পেরে শেষ হার্ডলস পার করেই শর্টস সামলানো নিয়ে আর মাথা ঘামাননি। গোপনাঙ্গকে আর গোপন না রেখেই শেষ করেছেন দৌড়।  

এত ঝামেলা শেষেও দৌড় শেষ করেছেন ৪৮.০৫ সেকেন্ডে, যা তাঁর ব্যক্তিগত সেরার চেয়ে মাত্র ০.১০ সেকেন্ড ধীর। রবিনসনের এই বিপত্তিতে শেষ দিকে তাঁকে প্রায় ধরেই ফেলেছিলেন ব্রাজিলের ম্যাথিয়াস লিমা। মাত্র ০.০৬ সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় হয়েছেন তিনি।  

দৌড় শেষ করে ট্র্যাকের ওপর উলটে পড়ে যাওয়া রবিনসন মাথা নেড়ে হাসতে শুরু করেন। ধারাভাষ্যকার টিম হাচিংস পুরো ব্যাপারটার দারুণ সমাপ্তি টেনেছেন, ‘মাঝে মাঝে যে সমস্যা উদয় হয়’ তা পাশ কাটিয়ে বিজয়ী হওয়ায় রবিনসনকে অভিনন্দন!

তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে, পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো তারা। এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ দলে জায়গা করে...
শক্তিমত্তা ও পরিসংখ্যানের বিচারে আগে থেকেই এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। মাঠের খেলাতেও তার প্রতিফলন দেখা গেল স্পষ্টভাবে। বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে...
আজ রাতে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৩টি দেশ ও ১৬ ভেন্যুতে ৪৮ দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি সাউথ আফ্রিকার, দ্বিতীয় ম্যাচে খেলবে সাউথ কোরিয়া ও চেকিয়া।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর