রম্য

দক্ষিণ আফ্রিকা ইনিংসে বাংলাদেশের যত অর্জন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৩ পিএম

সাকিব-মোস্তাফিজদের কল্যাণে প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত বোলিং নৈপুণ্যের এক প্রদর্শনী হলো বিশ্বকাপের মতো আসরে। দক্ষিণ আফ্রিকার রানের খাতায় ৩৮২ রান দেখে খটকা লাগতে পারে, কিন্তু রানের কথা মাথায় না রেখে একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যাবে, এ ইনিংস থেকে বাংলাদেশের প্রাপ্তিও কম নয় মোটেও। প্রাপ্তির খেরোখাতায় আর কি কি গৌরবজনক অধ্যায় যুক্ত হলো? আসুন বাংলাদেশের ইনিংস শুরুর আগে এক ঝলকে দেখে নেওয়া যাক -

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের চেয়ে কম রান হজম

এই পিচেই কয়েকদিন আগে ৩৯৯ রান দিয়েছিল ইংল্যান্ডের বোলাররা। আজ বাংলাদেশ হজম করেছে তার চেয়ে ১৭ রান কম। বোলিং শক্তিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চেয়েও যে বাংলাদেশ ভালো, এ কথা তাই নিঃসন্দেহে বলাই যায়।

ক্লাসেন সেঞ্চুরি-হীন, ডি কক পাননি ডাবল সেঞ্চুরি

ওয়াংখেড়ের মতো ব্যাটিং-স্বর্গে গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন একজন - হাইনরিখ ক্লাসেন। রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন ও রাসি ফন ডার ডুসেন পেয়েছিলেন ফিফটি। আজ একই মাঠে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির খাতায় সেই 'এক' সংখ্যাটাই জ্বলজ্বল করছে দক্ষিণ আফ্রিকার - কুইন্টন ডি ককের কল্যাণে। ফিফটি? ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেকে একটি কম - শুধু ক্লাসেন ও এইডেন মার্করাম। অন্তত একটি ফিফটি কম হজম করার কারণে বলা যেতেই পারে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ বেশ ভালো।

ডি কক পাননি ডাবল সেঞ্চুরি, ২০০ রানের ২৬ ধাপ আগেই বিদায় নিয়েছেন। ওদিকে সেঞ্চুরিহীন থেকেছেন ক্লাসেন। ৯০ রান করেছেন। এই দুজনকে যথাক্রমে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি না করতে দেওয়ার জন্য বাংলাদেশের বোলাররা বাহবা পেতেই পারেন! হা-রে-রে-রে করে তেড়ে আসার আগে ভেবে দেখুন, শ্রীলঙ্কার কথা। লঙ্কান বোলারদের পেয়ে তিনটি সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকানরা। বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করেছিলেন এইডেন মার্করাম। বাংলাদেশ লঙ্কানদের চেয়ে দুটি সেঞ্চুরি কমই হজম করেছে। দ্রুততম সেঞ্চুরি? ওটাও হয়নি। নিঃসন্দেহে বলা যায় লঙ্কান বোলারদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই আজ মাঠে নেমেছে বাংলাদেশ।

বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলিং হয়নি, ওয়ানডের রেকর্ডও 'অক্ষত'

বিশ্বকাপের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড রশিদ খানের। আফগান এই স্পিনার গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দিয়েছেন। আজ বাংলাদেশের কোনো বোলারকে 'সেঞ্চুরি' করতে হয়নি। এমনকি ওয়ানডে ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে দুই অস্ট্রেলিয়ান মিক লুইস আর অ্যাডাম জাম্পার অবস্থান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের দুই বোলারের চেয়ে কম খরচ করে বল করার কারণে বাংলাদেশ একটা ধন্যবাদ পেতেই পারে।

পরের ম্যাচগুলোতে বোলিং...

আজ সাত-সাতজন বোলার হাত ঘুরিয়েছেন বাংলাদেশের হয়ে। বোলিংয়ের এই বৈচিত্র্যময় শক্তিই বিশ্বকাপে খেলা অন্যান্য দলগুলোর চেয়ে আলাদা করে দিতে পারে বাংলাদেশকে, হতে পারে বাংলাদেশের ট্রাম্পকার্ড। এত এত বোলিং অপশন থাকলে, কোন পরিস্থিতিতে কাকে দিয়ে কখন বল করানো যায়, সে ক্ষেত্রে চিন্তা করার অনেক সুযোগ পাবে বাংলাদেশ।

এই ম্যাচ থেকে কি বাংলাদেশের প্রাপ্তির খাতায় কিছুই নেই? অবশ্যই আছে। অর্জনের ভাণ্ডার একদমই শূন্য নয়। আর এ অর্জনগুলিই পরের ম্যাচগুলোতে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে নিশ্চিত। কী সেগুলো?
চলুন একটা পাটিগণিত করা যাক। যেখানে শুরুতে একটা ‘মনে করি’ থাকবে। এরপর ‘মনে করি’র ধারা চলতেই থাকবে। শেষটায় কী থাকবে, তা-ও এখনি জানিয়ে দেওয়া যাক। এত সব মনে করি মিলিয়ে এক সময় দেখা যাবে, চেন্নাইয়ে আজ...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের...
মাঠ প্রশাসনের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের...
সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় দরপতন দিয়েই শেষে হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ডিএসইএক্স হয়েছে ৫ হাজার ৪১৮ পয়েন্টে, যা গেল তিন...
লোডিং...

এলাকার খবর