পুতুল তৈরি করে বলা হয়েছিল এলিয়েনের মমি!   

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:১৭ পিএম

গত বছরের অক্টোবরে পেরুর রাজধানীতে এক জোড়া 'এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর মমি' পাওয়া যায়। যাদের ছিল হাতে ও পায়ে তিনটি করে আঙুল। শুক্রবার বিজ্ঞানীরা জানিয়েছেন, এ মমিগুলো ছিল মানুষের হাড় দিয়ে তৈরি পুতুল। 

এ নিয়ে পেরুর ইনস্টিটিউট ফর লিগাল মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্সেসের প্রত্নতত্ত্ববিদ ফ্লাভিও এস্ট্রাদা বলেন, মমিগুলো বিশ্বের বাইরের কোনো প্রাণীর নয়। এই গ্রহের পশুর হাড় দিয়ে তৈরি পুতুলগুলো তৈরি করা হয়েছে। এগুলো আধুনিক আঠা দিয়ে সংযুক্ত করা হয়েছে। এটি পুরোটাই বানানো গল্প ছিল। 
 
গত অক্টোবরে লিমায় একটি কুরিয়ার থেকে ওই মমিগুলো পাওয়া যায়। কিছু গণমাধ্যমে পরে খবর প্রকাশিত হয় যে, ওগুলো এলিয়েনের মমি। 

এর আগে গত সেপ্টেম্বরে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলে উল্লেখ করে জোড়া মৃতদেহ সামনে আনেন মেক্সিকোর এক সাংবাদিক। পরে দেশটির পার্লামেন্টেও এগুলো নিয়ে শুনানি হয়। 

মেক্সিকান সাংবাদিক এবং ইউএফও বিশেষজ্ঞ জাইম মাউসান দাবি করেন যে, এই মৃতদেহগুলো প্রায় এক হাজার বছর পুরানো। ২০১৭ সালে পেরু থেকে ওই মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছিল যা পৃথিবীর কোনো প্রাণীর নয়। পরে বেশিরভাগ বিশেষজ্ঞরা এ দাবিকে প্রতারণা বলে উড়িয়ে দিয়েছিলেন। 

শুক্রবার সংবাদ সম্মেলনে পেরুর সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, কুরিয়ারে পাওয়া পুতুলগুলো মেক্সিকোতে উপস্থাপিত মৃতদেহগুলোর সঙ্গে সম্পর্কিত। মেক্সিকোতে পাওয়া মমিগুলো পৃথিবীর বাইরে কোনো প্রাণীর নয়। 

বিদায়ী বছর ২০২৪ সালের জন্য করা বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। সবার আগ্রহ তাই একটু বেশিই। মারা গেছেন প্রায় ২৯ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে।...
ভিনগ্রহের প্রাণী কিংবা এলিয়েনের অস্তিত্ব নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও এখনো অনেক সংশয় রয়েছে। এর মধ্যেই এবার নিজেকে এলিয়েন দাবি করে বসলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।...
ভিণগ্রহের প্রাণী নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। সায়েন্স ফিকশন সিনেমা ও গল্প থেকে শুরু করে রহস্যময় বস্তু পর্যন্ত—সবকিছুতেই এই ভিণগ্রহের প্রাণী বা এলিয়েন নিয়ে ভাবনা। এবার কলম্বিয়ায় এমন একটি মমি পাওয়া...
আপনার সদর দরজার বাইরে ভিন জগতের প্রাণীর কার্যকলাপ ঘটতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। বাড়ির আশপাশে কোনো এলিয়েনের হাঁটা বা ওড়া কিংবা অস্বাভাবিক কোনোকিছু চোখে পড়লে ভিডিও করুন। আপনার ধারণ করা সেরা...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর