ইলন মাস্ক কি মানুষ নাকি এলিয়েন?

আপডেট : ২৭ মে ২০২৪, ০৭:২৩ পিএম

ভিনগ্রহের প্রাণী কিংবা এলিয়েনের অস্তিত্ব নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও এখনো অনেক সংশয় রয়েছে। এর মধ্যেই এবার নিজেকে এলিয়েন দাবি করে বসলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি ভিভা টেক নামের এক ইভেন্টে তিনি এই দাবি করেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনা ও সমালোচনায় আসেন ইলন মাস্ক। মহাকাশে গাড়ি পাঠানো থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের ভাবনা—কোনোকিছুই বাদ দেন না তিনি। এবার সব সীমা ছাড়িয়ে নিজেকে এলিয়েন দাবি করে বসলেন ইলন মাস্ক।

ভিভা টেক ইভেন্টে উপস্থাপক মাস্ককে বলেন, ‘অনেকে ভাবেন আপনি এলিয়েন।’ উত্তরে মাস্ক বলেন, ‘হ্যাঁ এটাই সত্যি। সবাইকে বলি, আমি এলিয়েন। কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না।’

ইলন মাস্ককে নিয়ে তাঁর মালিকানায় থাকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ছাড়াও অন্যত্র প্রায়ই মজা করেন অনেকে। তাঁর চোখ ও মুখের গঠনের কথা উল্লেখ করে তাঁকে এলিয়েন বলেও আখ্যা দেন কেউ কেউ। এবার এ নিয়ে সরাসরি কথা বললেন তিনি।

এ ছাড়া মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কথা বলেন মাস্ক। এ ব্যাপারে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে নতুন দিকে নিয়ে যাবে মানুষ। 

এআইয়ের কাজ করার পদ্ধতির সঙ্গে মানুষের মস্তিষ্কের ক্রিয়াকলাপের তুলনা করেন মাস্ক। তিনি বলেন, মানুষের মস্তিষ্কে দুটি অংশ রয়েছে। একটি লিম্বিক সিস্টেম, যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে, আরেকটি কর্টেক্স, যা চিন্তা ও পরিকল্পনা পরিচালনা করে।

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড...
১২ বছর সংসার করার পরও স্বামীর প্রতি দিন দিন সন্দেহ বাড়ছিল ওই স্ত্রীর। স্বামী তাঁর সঙ্গে প্রতারণা করছেন কি না, তাঁদের সম্পর্কে প্রেম অটুট কি না জানার জন্য চ্যাটজিপিটির আশ্রয় নেন তিনি।
বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় দেখা গেছে ‘নতুন’ টেসলা! এই টেসলার গায়ে আবার লেখা আছে সাবধানবাণী। টেসলার লোগোর পাশের লেখাটি হচ্ছে—‘ সাবধান! আমি টেসলা’। এর পরেই আছে একটি অট্টহাসির ইমোজি। আর এমন ছবি...
ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ। একজন চালান টেসলা, স্টারলিংক, মাঝে মাঝে আবার আকাশে রকেটও পাঠান। অন্যদিকে আরেকজন ফেসবুক খুলে দুনিয়ার মানুষকে আক্ষরিক অর্থেই পাগল বানিয়ে ফেলেছেন। প্রতিনিয়ত তাঁরা...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর